শিরোনাম:
●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ
রাঙামাটি, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরে বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরে বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরে বিলে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব

--- নওগাঁ প্রতিনিধি :: নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নের সরকারি বিল মুনছুরের শাখা বিল চোরের খাস ক্যানেলে মাছ ধরা নিয়ে মৎস্যজীবী ও গ্রামের কতিপয় ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে সোহেল নামের এক যুবককে ভ্রাম্যমান আদালত আটক করে ১৫দিনের স্বশ্রম কারাদন্ড প্রদান করেছে।

এই দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার বিকেলে হরিশপুর গ্রামে মৎস্যজীবীদের অন্যস্থানের মাছ ধরার জাল রোদে শুকানোর সময় পুড়ে দিয়েছে গ্রামের প্রতিপক্ষ কতিপয় ব্যক্তিরা। প্রতিপক্ষের বিভিন্ন হুমকি-ধামকীর কারণে ভয়ে মৎস্যজীবীরা কোথাও মাছ ধরার জন্য যেতে পারছেন না। এতে করে ওই গ্রামে মৎস্যজীবী ও গ্রামের কতিপয় ব্যক্তিদের মধ্যে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন গ্রামবাসীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, দীর্ঘদিন যাবত মিরাট ইউনয়িনের সরকারি বিল মুনছুরে নয়া হরিশপুর গ্রামের মৎস্যজীবীরা মাছ ধরে জীবিকা ধারন করে আসছে। এই বিলকে মাছ চাষের অভয়ারন্য হিসেবে ঘোষনা করেছে সরকার। এই বিল শুকিয়ে মাছ ধরার অধিকার কারো নেই। শুধুমাত্র মৎস্যজীবীরা এই বিল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করতে পারবে। কিন্তু একই ইউনিয়নের হরিশপুর উজানপাড়া গ্রামের কতিপয় লোকজন জোর করে বৃহস্পতিবার দুপুরে বিলের পানি মেশিন দিয়ে শুকিয়ে মাছ ধরছিল। তখন মৎস্যজীবীরা বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্য দ্বন্দ্বের সৃষ্টি হয়। তারা মৎস্যজীবীদের মারপিট করে। এসময় মৎস্যজীবীদের ২জন আহত হয়। মৎস্যজীবীরা সঙ্গে সঙ্গে ঘটনাটি প্রশাসনকে জানালে সহকারি কমিশনার (ভ’মি) টুকটুক তালুকদার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌছলে হরিশপুর গ্রামের ফয়াজ আলীর ছেলে জলিল (৪৫), আলেপ উদ্দিনের ছেলে নাইম (২২), বাবুর ছেলে জুয়েল (৩২) সহ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় সেখান থেকে উপজেলার কাশিমপুর গ্রামের সোহেল (২৫) কে আটক করে ১৫দিনের স্বশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও সহকারি কমশিনার (ভ’মি) টুকটুক তালুকদার। এই সূত্র ধরে ওইদিন বিকেলে হরিশপুর গ্রামের মাঠে মৎস্যজীবী জলিলের মাছ ধরার জাল রোদে শুকাতে দিলে প্রতিপক্ষরা সেই জাল পুড়িয়ে দেয়। এতে করে মৎস্যজীবী জলিলের ত্রিশ হাজার টাকার জাল পুড়িয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

নয়া হরিশপুর মৎস্যজীবী গ্রামের মৃত-যতীন মন্ডলের ছেলে মৎস্যজীবী আব্দুল জলিল মন্ডল বলেন আমি ওইদিন নদী থেকে মাছ ধরে জাল রোদে শুকানোর জন্য মাঠে দিলে প্রতিপক্ষরা দ্বন্দ্বের জেরে আমার জাল আগুনে পুড়িয়ে দিয়েছে। আমি গরীব-অসহায় এক মৎস্যজীবী। আমি এখন কি দিয়ে মাছ ধরবো? কিভাবে আমার সংসার চালাবো? এছাড়াও প্রতিপক্ষরা আমাদেরকে মারপিটের হুমকি-ধামকী দিচ্ছে যার কারণে আমরা বিলে কিংবা নদীতে মাছ ধরতে যেতে পারছি না। আমাদের এখন কি হবে? আমি সরকারের কাছে জাল পুড়িয়ে দেওয়ার বিচার চাই।

একই গ্রামের মৎস্যজীবী আলতাফসহ অনেকেই বলেন, আমরা উন্মুক্ত বিল ও নদী থেকে মাছ ধরে জীবন-যাপন করে আসছি। কিন্তু অন্যগ্রামের কতিপয় ব্যক্তিরা দীর্ঘদিন যাবত আমাদের সঙ্গে বিলে মাছ ধরা নিয়ে দ্বন্দ্ব করে আসছে। আমরা অনেকবার প্রশাসনকে লিখিত ভাবে অভিযোগ দিলেও বিষয়টি আজও সমাধান না হওয়ায় প্রতিপক্ষরা একের পর এক আমাদের ক্ষতি করে আসছে। অন্যায় ভাবে দিনে-দুপুরে জাল পুড়িয়ে দেওয়ার দৃষ্টান্তর মূলক শাস্তি চাই এবং বিলে মাছ ধরার বিষয়ে স্থায়ী সমাধান চাই।

সহকারি কমিশনার (ভূমি) টুকটুক তালুকদার বলেন বিলের পানি শুকিয়ে মাছ ধরার অপরাধে একজনকে শাস্তি প্রদান করেছি। বিলের পানি শুকিয়ে মাছ ধরার অধিকার কারো নেই। বিলটি মাছের অভয়ারন্য হিসেবে ঘোষনা করা হয়েছে। এটি সরকারি সম্পদ। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ওই বিলে বর্তমানে মাছ ধরার জন্য সবাইকে নিষেধ করেছি। অতিদ্রুত উভয়পক্ষকে নিয়ে বসে আমরা বিলে মাছ ধরার বিষয়টি সমাধান করবো।





নওগাঁ এর আরও খবর

নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি?
নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা
স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু
বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র
আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার আত্রাইয়ে সুমন হত্যার ১৯ মাস পর হাড়গোড় উদ্ধার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার ৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব আত্রাইয়ে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটার মহোৎসব
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা
আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন আত্রাইয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)