শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় তামাকের কালো ছায়া গ্রাস করছে ফসলের ক্ষেত
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় তামাকের কালো ছায়া গ্রাস করছে ফসলের ক্ষেত
শুক্রবার ● ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় তামাকের কালো ছায়া গ্রাস করছে ফসলের ক্ষেত

---গাইবান্ধা প্রতিনিধি :: জীবনঘাতী নিকোটিন সমৃদ্ধ তামাকের কালো ছায়া গ্রাস করছে শস্য ভান্ডার গাইবান্ধার সুজলা, সুফলা ফসলের ক্ষেত। আর মরণব্যাধি ক্যানসারের অন্যতম উপাদান হলেও বাজারজাতের নিশ্চয়তা থাকায় তামাক চাষিদের নিরুৎসাহিত করা যাচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের।
ফসল নয়, মাঠে মাঠে বাড়ন্ত তামাকের চারা। সবুজের আড়ালে প্রতিটি পাতা আর শিরা, উপশিরায় বিষাক্ত নিকোটিন নিয়ে বেড়ে উঠছে একেকটি তামাকের গাছ। বিভিন্ন কোম্পানির বাড়তি সুবিধা পেয়ে দু’পয়সা বেশী রোজগারের আশায় এখানে বিষ ফলান চাষিরা। গাইবান্ধায় ক্রমান্বয়ে বাড়ছে জীবনসংহারী তামাকের চাষ। তামাক ঠেকাতে হলে ধান, আলুসহ কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগ চান সচেতনমহল।
তামাকের নিকোটিন মানুষের শরীরে প্রবেশ করলে মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভবনা শতভাগ নিশ্চিত জেনেও নিষিদ্ধ ঘোষিত তামাক চাষ এবং পরিচর্যার কাজ এখনও বন্ধ হয়নি গাইবান্ধায়। খোঁজ নিয়ে জানা গেছে, ওইসব কৃষক ও শ্রমিক প্রত্যেকে কোননা কোন রোগে আক্রান্ত।
কথা হয় হরিপুর ইউনিয়নের তামাক চাষি আমিনুল ইসলামের সাথে। তিনি নিজে ২ বিঘা জমিতে তামাক চাষ করেছে। প্রতি বিঘা জমিতে প্রায় ৮ হতে ১০ মন তামাক পাওযা যায়। স্বল্পখরচে অধিক লাভের আশায় কৃষকরা এখন তামাক চাষে ঝুকে পড়েছে। বর্তমান বাজারে প্রতি মন তামাক গ্রেড অনুযায়ী ৫ হাজার হতে ৮ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। বেলকা ইউনিয়নের তামাক শ্রমিক আব্দুর রহমান জানান, অনেকদিন থেকে তামাক পরিচর্যার কাজ করে আসছি। যার কারণেএটা ছাড়তে পারছিনা। এ কাজ করতে গিয়ে আমি নিজে হাঁপানী রোগে আক্রান্ত হয়ে পড়েছি।
মেডিকেল অফিসার ডাক্তার বিশ্বেশ্বর চন্দ্র সরকার জানান, তামাকের নিকোটিনের কারণে মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হতে পারে মানুষ। সাধারণত যক্ষ¥া, হাঁপানী, কাঁশি ও ক্যান্সারসহ নানাবিধ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষি অফিসার সৈয়দ রেজা-ই-মাহমুদ জানান, তামাক চাষে কৃষকদের নিরুৎসাহীত করা হচ্ছে। সে কারণে তামাক চাষ এখন নেই বললেই চলে। আশাকরা যাচ্ছে আগামী ৫ বছরের মধ্যে সম্পন্নরুপে তামাক চাষ বন্ধ হয়ে যাবে।

গাইবান্ধায় জ্বলন্ত ইটভাটার আগুন নিভিয়ে দিলো প্রশাসন

গাইবান্ধা :: গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দমকল বাহিনীর সাহায্যে জ্বলন্ত ইটভাটার আগুন নিভিয়ে দিলো উপজেলা প্রশাসন। পলাশবাড়ী উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেনের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (দমকল বাহিনী)গাইবান্ধার সহযোগীতায় পলাশবাড়ী উপজেলার ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামে চলমান মেসার্স ঈমান (ইবিএল) ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন ভাটায় দায়ীত্বশীল কেউই না থাকায় এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিটের সাহায্যে জ্বলন্ত ওই ভাটার আগুন নিভিয়ে দেন উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরিফ হোসেন জানায়, ঘন জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মুনতাসির রহমান মন্ডল ও গোলাম মন্ডল দুই ভাইয়ের মালিকানাধীন ওই ইটভাটাটির আগুন নিভিয়ে দেয়া হয়। তবে এক্ষেত্রে যথাযথ আইন মেনে চলার জন্য ভাটা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। ত্রুটিপূর্ণ ইটভাটা সমূহে ভ্রাম্যমান আদালত অভিযান চলমান থাকবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)