শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জে মিষ্টি রহস্য, বিষক্রিয়ায় ১জনের মৃত্যু, আশঙ্কাজনক-৩
প্রথম পাতা » সকল বিভাগ » গোলাপগঞ্জে মিষ্টি রহস্য, বিষক্রিয়ায় ১জনের মৃত্যু, আশঙ্কাজনক-৩
সোমবার ● ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোলাপগঞ্জে মিষ্টি রহস্য, বিষক্রিয়ায় ১জনের মৃত্যু, আশঙ্কাজনক-৩

---সিলেট প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউপির জগঝাপ গ্রামে মিষ্টি খেয়ে রহস্যজনক ভাবে মিষ্টির বিষক্রিয়ায় ৪ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন মারা যান। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় নাজিম উদ্দিন (২৫), নুর উদ্দিন (৩০) ও আলমগীর হোসেনকে সিলেট এমএমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত শ্রমিক গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউপির ঘাসিমনি এলাকার মৃত খুরশিদ আলীর পুত্র রুয়েল আহমদ (২৫)। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

এ রহস্যজনক বিষাক্ত মিষ্টি কোথায় থেকে আসলো, আর তা খেয়ে শ্রমিক অসুস্থ ও মৃত্যু বরনের ঘটনায় এলাকায় ধূম্রজাল সৃষ্টি হয়েছে।

নিহত রুহেলের ভগ্নিপতি ফখরুল ইসলাম জানান, রুহেল পেশায় দিনমজুর। গত দুদিন যাবত একই ইউপির ঝকঝাপ এলাকায় মাটি কাটার কাজ করছিলেন। দুপুরের খাবারের আগে তারা ৫ জনের মধ্যে ৪ জন মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে রুহেলের মৃত্যু হয়।

এ ব্যাপারে লক্ষীপাশা ইউপি চেয়ারম্যান কবির আহমদ মুশন জানান, ঝকঝাপ ২নং ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ইউপি সদস্যের সাথে আলাপ হয়েছে। তবে কে বা কারা মিষ্টি খাওয়ালো, তার সঠিক খবর জানা যায়নি।

গোলাপগঞ্জ থানার এসআই ফয়জুল করিম জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানতে পেরেছি দুপুরে খাবারের আগে তারা মিষ্টি খান। খাওয়া শেষে পান-সুপারী খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনাটি আমরা গুরুত্বের সাথে দেখছি। কিভাবে ঘটনাস্থলে মিষ্টি আসল সেই রহস্য আমরা উদঘাটনে কাজ করছি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শ্রমিকরা লক্ষীপাশা ইউপির জগঝাপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আাব্দুল হান্নানের বাড়িতে গত দুইদিন থেকে মাটিকাটার কাজ করছিলেন। শনিবার (২৩ মার্চ) দুপুরে মিষ্টি খেয়ে হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে রুয়েল আহমদের শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ অক্সিজেন দিলেও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাকিদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত রুয়েল আহমদ ৪ভাই বোনের মধ্যে সবার ছোট এবং অবিবাহিত ছিলেন।





সকল বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান
নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক
ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)