শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » এক্সক্লুসিভ » রাজশাহীতে লেভেল ক্রসিং সামলাচ্ছেন এক নারী
প্রথম পাতা » এক্সক্লুসিভ » রাজশাহীতে লেভেল ক্রসিং সামলাচ্ছেন এক নারী
সোমবার ● ২৫ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজশাহীতে লেভেল ক্রসিং সামলাচ্ছেন এক নারী

---রাজশাহী প্রতিনিধি ::  চৈত্রের দুপুর বেলা। সূর্যের প্রখরতা। সূর্যের তাপটা অন্যান্য দিনের থেকে গত শনিবার একটু বেশি। হঠাৎ ফোন বেজে উঠলো। সংকেত এলো ট্রেন আসছে। যেন প্রস্তুত ছিলেন তানজিলা খাতুন। হাতে দুইটি পতাকা নিয়ে ছুটোছুটি করছেন।

ব্যস্ত রাস্তায় মানুষের চলাচল থামিয়ে রেলগেট বারের হাতল ঘুরিয়ে দিলেন তিনি। তারপর সবুজ পতাকা নেড়ে সংকেত। পার হয়ে গেলো ট্রেন। এ দৃশ্য নগরীর ভদ্রা লেভেল ক্রসিংয়ের। সেখানে তানজিলা দায়িত্ব পালন করছেন।

তানজিলা খাতুন মাদ্রাসা থেকে দাখিল পাশ করেছেন। উন্মুক্ত কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেবেন। সংসার চালানো, সন্তানের দেখাশোনা করা, নির্দিষ্ট সময়ে নিজের দায়িত্ব পালন করা এখন তার কাজ। তাই রেলওয়ের গেটম্যান হিসেবে চাকরি করছেন। কাজ করছেন অনায়াসে।

তানজিলা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, মানুষের খারাপ মন্তব্য এড়িয়ে নিজেকে উৎসাহিত করছেন নিজের দায়িত্ব পালনে। বাবা মার বাধার পরেও নিজে আত্মনির্ভরশীল হতে চান, একারনে এ চাকরি বেছে নিয়েছেন।

তানজিলা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার স্বামীর নাম মিজানুর রহমান। তাদের বিয়ে হওয়ার পর অনেকটা সময় কেটে গেছে। তাদের একটি মেয়েও আছে। তার নাম মরিয়া বিন্তে মিজান। মেয়েটি পড়াশোনা করে। তাদের বসবাস ভদ্রা জামালপুরের একটি ভাড়া বাসাতে। তানজিলার স্বামী মিজানুর রহমান পেশায় একজন চাকরিজীবী। তিনি চাকরি করেন রেলের জিএম দপ্তর শাখায়।

তানজিলা খাতুন, সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন নিজ যোগ্যতাই চাকরি নিয়েছেন তিনি। ট্রেন আসার সময় দেখা গেল নিজের সন্তান, ব্যস্ত রাস্তা, ট্রেন সকল কিছু তিনি একাই নিয়ন্ত্রণ করতে সক্ষম। কোন কাজে পিছিয়ে নেই নারীরা। দুইজন পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছেন একজন নারী। তিনি পারিবারিক সচ্ছলতার জন্য রেলের গেট কিপারের কাজ করেন।

তানজিলা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তার কাজে সব সময় সহায়তা করেন তার স্বামী। তানজিলা ডিউটি যখন রাতে থাকে তখন তার স্বামী সাথে থেকে তাকে সহায়তা করেন। স্বামী তাকে সহায়তা করে বলেই কাজ করতে পারেন তানজিলা।

তিনি আরও বলেন, কোনো কাজই ছোট নয়। কাজ না করে ঘরে বসে থাকা উচিত না। নারী-পুরুষ ভেদাভেদে কাজ করা উচিত। বর্তমানে কোন দিক থেকে পিছিয়ে নেই নারীরা। এভারেস্ট জয় করেছে নারী। দেশ পরিচালনা করছেন নারী।ক্রিকেটে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে নারীরা। প্রতিটি নারী সচ্ছলতার প্রয়োজন রয়েছে।

তানজিলার ভাষায় অনেক সময় কিছু লোক তাকে খারাপ চোখে দেখেন। নানান খারাপ মন্তব্য করেন অনেক বাজে কথা বলেন। কিন্তু তানজিলা খাতুন এসব কিছুর মনে করেন না। মানুষের খারাপ মন্তব্য কে নিজের শক্তি হিসেবে কাজে লাগান তিনি। ট্রেন আসার সময় রেলগেট নামানো থাকলে রেলগেট টি তুলে পারাপার হয় অনেক মানুষ। গেটকিপার নারী বলে তার বাধা কেউ শুনে না। তিনি মনে করেন এটি সচেতনতার অভাব। তিনি চান রেলের নিয়ম এবং আইন সকলে মেনে চলুক।

দুর্ঘটনায় রাজশাহীতে দুই সাংবাদিক আহত

রাজশাহী প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী কাজে যাওয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় চ্যানেল ২৪ এর রিপোর্টার ও ক্যামেরাপার্সন আহত হয়েছেন। এসময় তাদের কাছে থাকা ক্যামেরা ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান তারা।

চ্যানেল ২৪ এর রিপোর্টার আবরার জানিয়েছেন রোববার সকালে নির্বাচনী কাজে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে রাজাবাড়ী হাট পার হলে একটি কুকুর তাদের মোটরসাইকেলের নিচে চলে আসে এরপর মোটরসাইকেলসহ তারা রাস্তায় পড়ে যায়। এসময় ক্যামেরাপারসন লেলিন গুরুতর আহত হয় তবে রিপোর্টার হালকা আহত হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)