শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১ নভেম্বর ২০২০
প্রথম পাতা » এক্সক্লুসিভ » স্মৃতি কথা : পর্ব-১
প্রথম পাতা » এক্সক্লুসিভ » স্মৃতি কথা : পর্ব-১
রবিবার ● ১ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মৃতি কথা : পর্ব-১

ছবি : আমার প্রয়াত বাবা রোহিনী রঞ্জন বড়ুয়া।আমার বয়স তখন মাত্র সাত বছর। সাল টা ছিলো ১৯৭১ সাল তখন আমাদের সাজা গোছানো বাড়ি ছিলো। বর্তমান রাঙামাটি শহরের ভেদ ভেদী সড়ক ও জনপথ বিভাগের কারখানা (যার প্রথম নাম ছিলো চেঙ্গি ভ্যেলি প্রজেক্ট) এর স্থানে।
তৎকালিন পাকিস্থান সরকারের বিরুদ্ধে বাঙলার মুক্তি বাহিনীর যুদ্ধ। এখন সব স্মৃতি স্পষ্ট মনে নেই তার যেটুকু মনে আছে তা লেখার প্রয়াস মাত্র।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দেখেছি, মনে পড়ে সেই সময়ের রাজাকারদের বর্বরতার কথা, বড়ুয়াদের চায়না বুড্ডিষ্ট ডান্ডি কার্ড দিয়ে হাজার-হাজার হিন্দুদের প্রাণ রক্ষার কথা, মুসলমানরা প্রতিবেশিদের প্রাণ রক্ষার কথা, ভারতীয় মিজোদের গুলি মেরে কুকুর খাওয়া, যোদ্ধা হিসাবে তাদের সুদক্ষ জীবন যাপনের কথা, নেপালী গুর্খাদের যুদ্ধা হিসাবে রাঙামাটিতে আগমনের কথা, চাকমা রাজা মেজর ত্রিদিব রায়ের রাজবাড়িতে শত-শত অস্ত্রের কথা, প্রতি রাত্রি চাকমা রাজাকারা সাধারন মানুষদের বাড়ি-বাড়ি গিয়ে বাড়ি তল্লাশীর কথা এবং মনে পড়ছে হানাদার বাহিনীর সদস্যরা স্থানীয় বাঙালীদের প্রতিদিন ট্রাক ভর্তি করে (বর্তমান ভেদ ভেদী আনসার ক্যাম্প ও বর্তমান রেডিও সেন্টার) এলাকায় লাশ ফেলে দেয়ার কথা।
সেই সময়ে গভর্নর হাউজে (বর্তমান সার্কিট হাউজ) পাকিস্থানী আর্মির অফিসারগণ এবং তার সামনের বিল্ডিংয়ে (বর্তমান বাংলাদেশ আর্মি অফিসার মেস) থাকতো পাকিস্থানী পক্ষের ভারতীয় মিজুরা, যেখানে পাকিস্থানীরা নারীদের ধর্ষণ করার পর রাখা হতো বিরঙ্গনা অফিস পরবর্তীতে সিও অফিস (বর্তমান রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের কার্যালয়) , আর রাঙামাটি সরকারী কলেজে ছিলো পাকিস্থানী আর্মির ক্যাম্প সেই ক্যাম্প কমান্ডারের নাম ছিলো ক্যাপ্টন রমজান। বাবা যখন তার ব্যবসার জন্য কাটাছড়ির চাকমা জেলেদের কাছ থেকে মাছ নিতে কলেজ গেইট আসতেন আমি তখন প্রায় সময় বাবার সাথে যেতাম।
বয়সের কারণে সঠিক দিন তারিখ মনে নেই, একবার রাত ৮টার দিকে আমাদের বাড়িতে বেশ কিছু চাকমা রাজাকার গিয়ে ঘরের দরজায় লাথি মারে বলে, “গিড়ি হন্না আঘহ্ ভিধিরে ? ঝাদি ঘরত্তোন নিঘিলি আয়” (গৃহি কে ঘরের ভিতর আছো ? তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসো)। আমার বাবা ঘর থেকে বের হয়ে রাজাকারদের সাথে কথা বলে বিদায় করে দিল। রাজাকারা চলে যাওয়া পর আমি ঘুমিয়ে পড়ি, হঠাৎ আমার ঘুম ভেঙ্গে গেল, চোখ খুলে দেখি বাবা আমাকে কোলে নিয়ে আমাদের বাড়ি থেকে বেশ কিছু দুরে খলিল ফকিরের বাড়ি দ্রুত চলে আসলেন, ওখানে গিয়ে দেখি ঘরের ভিতর অনেক-লোকজন আশ্রয় নিয়ে আছেন। সেই রাতের ঘটনা সম্পর্কে মা-বাবা পরে আমাকে অনেক বার বলেছেন, পাকিস্থানী পাঞ্জাবী-রাজাকারের ভয়ে আমার ছোট ভাইকে কোলে নিয়ে পালিয়ে গিয়ে খলিল ফকিরের বাড়িতে আশ্রয় নেন (বর্তমানে টিএন্ডটি মাক্রোওয়েভ অফিস ভেদ ভেদী), মা কেবল কোলের শিশু ছোট ভাইকে নিয়ে পালিয়ে ছিলেন, পরে আমার কথা মনে পড়াতে বাবা আবার ফিরে এসে আমাকে নিয়ে যান।
পরের দিন বাবা আমাদের নিয়ে রাঙামাটি রাবার বাগানের ভিতর চিকনছড়া চলে যান, কারণ রাঙামাটি জেলার সীমান্ত এলাকায় পাকিস্থানী হানাদার পাঞ্জাবী-রাজাকারের ভয় নেই।
জঙ্গলের ভিতর চিকনছড়া গিয়ে আমরা নিরাপদে ছিলাম কিন্তু আধা সের চাউলের ঝাও খেয়ে অথবা ১টি রুটি খেয়ে দিন কাটাতে হতো। চিকনছড়া থেকে জয়নগর বড়ুয়া পাড়া তেমন দুরে নয়, অভাবের কারণে জয়নগরের মনিন্দ্র লাল বড়ুয়ার কাছে পাকিস্থানী পাঁচশত টাকা সুদে নিয়ে বাবা আমার মায়ের সাত ভরি স্বর্ণলংকার জমা রাখেন। আমার এখনো স্পষ্ট মনে আছে টিনের একটি গোল পাউডারে কৌটায় মায়ের কাছ থেকে নিয়ে বাবা আমাকে সাথে নিয়ে জয়নগরের মনিন্দ্র লাল বড়ুয়া কাছে জমা রাখেন। সেই সুদে নেয়া টাকা দিয়ে বাবা রাঙামাটি থেকে মাছ নিয়ে রাউজান ফকিরহাটে বিক্রয় করতেন এবং ফকিরহাট থেকে বাজার করে আমাদের আনতেন এবং বাবা আমাদের দুই ভাইয়ের জন্য ফকিরহাট থেকে পেরা আনতেন।
মাঝে মাঝে মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্থানী হানাদার বাহিনী পাঠান,পাঞ্জাবী-রাজাকারদের গোলাগুলি হলে বাবা সে দিন মাছ নিতে রাঙামাটি আসতেনা আবার কখনো মাছ না নিয়ে বাবা হেটে হেটে পাহাড়ের ঘরে ফেরৎ যেতেন।
বাবা প্রায় সময়ে মুক্তিযোদ্ধাদের জন্য রাঙামাটি ও ফকিরহাট থেকে তাদের প্রয়োজনীয় বাজার করে গোপনে তাদের ক্যাম্পে পৌছে দিতেন।
একদিন বাবা খবর নিয়ে আসলেন আমাদের দেশ স্বাধীন হয়েছে। এখন থেকে আমাদের দেশের নাম বাংলাদেশ। সদ্য স্বাধীন হওয়া মানুষ দেখতে কেমন মা বাবার কাছে জানতে চায়, বাবা কিছু দিন পর আমাদের মামা বাড়ি রাউজানের খৈইয়াখালি (পূর্বগুজরা) পাঠান, চিকনছড়া থেকে পায়ে হেটে জয়নগর বড়ুয়া পাড়া তার পর মদেরমাহল (বর্তমান জলিল নগর), তার পর রিক্সা দিয়ে কাচা রাস্তায় (মাঝ পথে মাজার, রিক্সা থেকে এক হাজান গজের মত পায়ে হেটে যাওয়া লাগতো) রমজান আলির হাট তার পর পায়ে হেটে জমির মাঝ দিয়ে খেত্তিপাড়া,নতুন চৌধুরীহাট তার পর মামা বাড়ি খৈইয়াখালি। পথে যাওয়ার সময় গুলির খালি খোসা নিয়ে নিয়ে হাফ প্যান্টের পকেটে রাখতাম আর মাঝে মাঝে পকেট থেকে বের করে বাঁশির মত করে ফুক দিয়ে বাজাতাম।
মায়ের বাবা দামদর বড়ুয়া দাদু নৌকায় করে লাম্বুরহাটে চাউলের ব্যবসা করতেন, মায়ের মা দিদি মা ছিলেন বার্মার রেঙ্গুনের বার্মিজ, তবে তিনি পরিস্কার ভাবে চট্টগ্রামের ভাষায় কথা বলতেন, আমি মামা বাড়ি গেলে চুরী করে পাউডার দুধ ও সাদা ঔষধ খেতাম আর এখন বুঝি ঐ ঔষধ ছিলো এন্টাসিড, দেশ স্বাধীনের পর মামা বাড়ি গিয়ে প্রায় আমরা এক মাসের মত ছিলাম পরে বাবা গিয়ে আমাদের তিনজনকে নিয়ে আসেন।
রাউজান মদেরমাহল (বর্তমান জলিলনগর) থেকে বাস ভাড়া সেই সময়ে রাঙামাটি দুই টাকা ছিলো। রাউজান থেকে আসার সময় দেখি রানীরহাট পুল (ব্রিজ) ও মানিকছড়ি পুল (ব্রিজ) পাকিস্থানী হানাদার বাহিনী পাঠান,পাঞ্জাবী-রাজাকারা পালিয়ে যাওয়ার সময় বোমা মেরে ভেঙ্গে দিয়ে । কারণ পিছন থেকে রাঙামাটি থেকে যেন মুক্তিযুদ্ধা তাদের গাড়ি নিয়ে গিয়ে ধরতে না পারে। আমাদের বাসটি যাত্রী নামিয়ে খালি গাড়ি কাঠের ওপর দিয়ে পার করে অনেক দেরীতে রাঙামাটি পৌছি।
দেশ স্বাধীন হওয়ার পর জয়নগরের মনিন্দ্র লাল বড়ুয়া কাছে পাকিস্থানী পাঁচশত টাকার বিনিময়ে জমা রাখা আমার মায়ের সাত ভরি স্বর্ণলংকার আনতে আমি আর বাবা প্রায় দশবারের অধিক গিয়ে ছিলাম, কিন্তু সুদ ব্যবসায়ী জয়নগরের মনিন্দ্র লাল বড়ুয়া তার কাছে জমা রাখা আমার মায়ের স্বর্নলংকার আর কোন দিন ফেরৎ দেয়নি।
বাবা-মা প্রায় সময়ে সুদ খোর জয়নগরের মনিন্দ্র লাল বড়ুয়াকে অভিশাপ দিতেন পরে আমার ছোট মামা হিরামন বড়ুয়া (গুরা) কাছ থেকে জানতে পরেছি অনেক কষ্ট পেয়ে মরা গেছেন জয়নগরের সেই লোভী মনিন্দ্র লাল বড়ুয়া। চলবে….
লেখক : নির্মল বড়ুয়া মিলন
মূখ্য সম্পাদক
সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম।
তারিখ : ০১ নভেম্বর-২০২০ ইংরেজি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)