শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে জলাবদ্ধতা নিরসনে পাইপ লাইন স্থাপন

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন স্থাপন করা হয়েছে। দীর্ঘ সাত বছরের ভোগান্তির পর অবশেষে তিন শতাধিক পরিবারের মুখে হাসি ফুটল। মাজেদ বাবু ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যক্তিগত অর্থায়নে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এই পাইপলাইন স্থাপন করা হয়।
জানা যায়, পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকার বাসিন্দাদের জন্য বর্ষা মানেই ছিল সীমাহীন দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই প্রায় শতাধিক বাড়িতে পানি জমে যেত, যার ফলে আশেপাশের প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলেও বিঘ্ন ঘটত। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কাদা মাড়িয়ে যাতায়াত করতে হতো। বছরের পর বছর এই সমস্যা চললেও কোনো জনপ্রতিনিধির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য নজরুল হক জানান, আমাদের এলাকার প্রায় ১০০ বাড়িতে পানি ঢুকে যায়, আমার নিজের বাড়িতেও একই অবস্থা। এতে প্রায় তিন শতাধিক পরিবারের মানুষ ভোগান্তিতে ছিল। গত সাত বছর ধরে এই সমস্যা চললেও কেউ আমাদের পাশে দাঁড়ায়নি। আজ মাজেদ বাবু ভাই নিজের টাকায় সাড়ে তিন লাখ টাকা খরচ করে পাইপলাইন বসিয়ে দিয়েছেন। আমরা এলাকাবাসী তার কাছে চির কৃতজ্ঞ।
উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি তার বক্তব্যে বলেন, মাজেদ বাবু ভাইয়ের এই মানবিক উদ্যোগ আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। রাজনীতি শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্যও। এই পাইপলাইন স্থাপনের ফলে এলাকাবাসী যে স্বস্তি পেল, তা অন্য কোনো প্রাপ্তির চেয়ে অনেক বড়। মাজেদ বাবু ভাই সবসময়ই মানুষের পাশে থাকেন। তার এই কাজ প্রমাণ করে যে তিনি সত্যিকারের একজন জনদরদি। আমাদের দলের পক্ষ থেকে আমরা এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাই।
এই দুর্ভোগের কথা জানতে পেরে মাজেদ বাবু ফাউন্ডেশন এলাকার মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করে। ১৪ আগস্ট বৃহস্পতিবার বিকেলে জলাবদ্ধতা নিরসনে ৬০০ ফুট পাইপলাইন স্থাপনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, একটি গ্রামের এতগুলো মানুষ বছরের পর বছর পানিবন্দী জীবন কাটাবে, এটা মেনে নেওয়া যায় না। খবরটি জানার পর আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি মাত্র। আমি তখনই ভালো থাকব, যখন আমার ঈশ্বরগঞ্জের মানুষ ভালো থাকবে।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি, যুগ্ম-আহ্বায়ক এ.কে.এম হারুন অর রশিদ, পৌর বিএনপির আহ্বায়ক নূরে আলম জিকু এবং জাটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলতাফ হোসেন। এই উদ্যোগটি স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে।





ময়মনসিংহ এর আরও খবর

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)