শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাইশিখই মারমার উপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে পিসিসিপি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পাইশিখই মারমার উপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে পিসিসিপি
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইশিখই মারমার উপর সন্ত্রাসীদের হামলার নিন্দা জানিয়েছে পিসিসিপি

--- রাঙামাটির কাপ্তাই ৩নং চিৎমরম বৌদ্ধ বিহারে ধর্মীয় প্রার্থনা করতে এসে পাহাড়ি পিসিজেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় পাহাড়ের সুপরিচিত ব্লগার পাইশিখই মারমা গুরুতর আহত হয়েছেন।
এই হামলার ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ৬আগষ্ট বুধবার দুপুরে গণমাধ্যমে বিবৃতি দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম।
বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় দপ্তর থেকে বলা হয়, গতকাল মঙ্গলবার (৫আগস্ট) বিকাল ৫টায় আহত পাইশিখই মারমা (২৩) চট্টগ্রাম হতে স্ত্রীকে নিয়ে চিৎমরম বৌদ্ধ বিহারে আসেন।
স্থানীয় সূত্র থেকে জানা যায় আঞ্চলিক সন্ত্রাসী সংগঠন পিসিজেএসএস সন্ত্রাসীরা পাইশিখইকে অপহরণ করে নিয়ে যেতে চায়। এসময় নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল মহল দ্রুত তৎপর হয়ে ওঠে।
এতে তাকে অপহরণ করার চেষ্টা ব্যর্থ হলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে গুরুতর আহত করে। এতে তার মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়। এরই মধ্যে বিজিবি ক্যাম্প থেকে সদস্যরা সেখানে পৌঁছানোর খবর পেয়ে সন্ত্রাসীরা তাকে সেখানেই ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি উদ্ধার করে প্রথমে ক্যাম্পে এবং পরে হাসপাতালে প্রেরণ করে।
হাসপাতালে চিকিৎসা শেষে কিছুটা সুস্থবোধ করার পর পাইশিখই বাড়ি যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলে তাকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়। পাইশিখই মারমা খাগড়াছড়ি জেলার লক্ষ্ণীছড়ি উপজেলার সাথোয়াইউ মারমার ছেলে।
ফেসবুক, ইউটিউবে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণে দীর্ঘদিন ধরেই পাহাড়ি সন্ত্রাসীরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো।
জানা যায়, কাপ্তাই চিৎমরমে পাইপ্রু মারমা খ্যইপাইং-এর নেতৃত্বে ১৫/২০ জন সশস্ত্র সন্ত্রাসী পাইশিখই মারমার ওপর হামলা করে। পাইপ্রু মারমা খ্যইপাইং প্রকাশ খ্যইপাইং জেএসএস সন্তু লারমার সশস্ত্র সন্ত্রাসীদের কাপ্তাই চিৎমরম অঞ্চলের কমান্ডার। সন্ত্রাসী পাইপ্রু মারমা খ্যইপাইং রাজস্থলী উপজেলা তংবোশে পাড়ার মৃত থুইমং মারমার ছেলে।
বিবৃতিতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জোর দাবি জানিয়ে বলা হয়, পাইশিখই মারমার উপর হামলাকারী চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থানকারী শান্তিকামী প্রতিটি মানুষের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এই হামলার ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যারাই পাহাড়ের সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে সন্ত্রাসীরা টার্গেট করে যেকোনো সময় হামলা করবে। পাহাড়ের মানুষের বাক স্বাধীনতা নেই, মানবাধিকার নেই। পাইশিখই মারমার উপর হামলার ঘটনায় মানবাধিকার সংগঠন ও পাহাড়ের বিভিন্ন ইস্যুতে সোচ্চার থাকা সুশীল ব্যক্তিরা চুপ থাকায় তীব্র সমালোচনা ও ধিক্কার জানান পিসিসিপি’র নেতৃবৃন্দরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)