শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » এক্সক্লুসিভ » অভাক করা কান্ড ! রাঙামাটিতে কলা গাছে কলার পরিবর্তে মোচা
প্রথম পাতা » এক্সক্লুসিভ » অভাক করা কান্ড ! রাঙামাটিতে কলা গাছে কলার পরিবর্তে মোচা
বৃহস্পতিবার ● ২৬ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অভাক করা কান্ড ! রাঙামাটিতে কলা গাছে কলার পরিবর্তে মোচা

---ষ্টাফ রিপোর্টার :: (১৩ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) রাঙামাটি শহরে এক বিচিত্র ধরনের কলা গাছের সন্ধান পাওয়া গেছে। কলা গাছের মোচায় কাদিতে কলার পরিবর্তে মোচা আসা নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে৷ রাঙামাটি জেলা শহরের হাসপাতাল এলাকায় মো. মামুন মিন্টুর কলা গাছে এ অদ্ভুত ঘটনাটি ঘটে৷ খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বহুল মোচার তোড় আসা সেই কলা গাছটি দেখার জন্য ভীড় জমাচ্ছেন উৎসুক জনতা৷
জানা গেছে, এক সপ্তাহ আগে কলা গাছে কলার মোচা বের হয়। দুই একদিন পর গাছটির মালিকের চোখে ধরা পড়ে কলার মোচা থেকে কলার পরিবর্তে কাদিতে সারি সারি মোচা ৷ এরপর এক এক করে বাড়তে থাকে দর্শনার্থীদের সংখ্যাও৷ প্রতিদিন ভীড় জমাচ্ছেন দর্শণার্থীরা। গাছটি দেখতে এসে বিভিন্ন রকমের মন্তব্যও করেন তাঁরা৷ কেউ বলছেন বিষয়টি অলৌকিক৷ কেউ বলছেন সমাজে পাপ বৃদ্ধি পাওয়ায়, আমাদেরকে সতর্ক করতেই সৃষ্টিকর্তা এমন অস্বাভাবিক নজির সৃষ্টি করেছেন৷ কেউ বলছেন এটি অকল্পনীয়৷ এটি একটি অলৌকিক ঘটনা৷
বিষয়টি জানতে পেরে রাঙামাটি হটিকালচার সেন্টারের উপ পরিচালক ড. মো. আবদুল জব্বার কলা গাছটি দেখতে আসেন। এব্যাপারে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে ড. মো.আবদুল জব্বার বলেন, কলা গাছের মোচায় কলা আসার কথা, কাদিতে কলার পরিবর্তে মোচা আসার বিষয়টি প্রাকৃতিক পরিবর্তনের কারণে হতে পারে। আমাদের প্রকৃতিতে প্রতিদিন পরিবর্তন ঘটছে। নিজে কখনও এ ধরনের কলা গাছ দেখেননি বলে জানিয়ে তিনি বলেন, বিভিন্ন কারণে পরিবর্তন হতে পারে যেমন জলবায়ু পরিবর্তন, বিভিন্ন রেইর ইফেক্ট হতে পারে অথবা এটার জাতের যে বৈশিষ্ট্যর গুনুগুন নষ্ট হতে হতে তখন তার একটা পরিবর্তন হতে পারে। প্রকৃতি যে প্রতিনিয়ত পবির্তন হচ্ছে এই কলা গাছের মোচাও পরিবর্তনের একটা অংশ হতে পারে, যেখানে কলা আসার কথা সেখানে মোচা বের হচ্ছে। প্রাকৃতিক পরিবর্তনই এর কারণ হতে পারে। তবে কলার পরিবর্তে মোচা আসার নির্দিষ্ট কারণ কি তা বই পুস্তক দেখে বা আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সঠিক কারণ জানা যাবে বলে জানান রাঙামাটি হটিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ ড. মো.আবদুল জব্বার।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)