শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে অস্ত্রসহ বিএনপি নেতা আটক

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে সেনাবাহিনীর টহল টিম অস্ত্রসহ বিএনপি নেতাদের আটক করেছেন। আটককৃতদের সোমবার ৪ আগষ্ট জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের খয়ের সরদারের ছেলে কামাল সরদার(৪০)। তিনি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। একই ইউনিয়নের মিরাপুর গ্রামের শমসের আলীর ছেলে এরশাদ আলী (৫২)। তিনি ইউনিয়ন যুবদলের সভাপতি। একই ইউনিয়নের ভবানীপুর গ্রামের ইউসোব আলী সরদারের ছেলে ফারুক সরদার(৩৮)।

এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাউছার আলম বলেন, আত্রাই-রাণীনগর এলাকায় সেনাবাহিনীর টহল টিম ক্যাপ্টেন ফাহিম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত্রি আনুমানিক সারে দশটায় ভবানীপুর এলাকায় অভিযান চালান। অভিযান কালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করেন। পরবর্তী রাত্রি ১২টা ৫ মিনিটে আটককৃতদের থানায় সোপর্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে দস্যুতার চেষ্টা মামলায় আটক দেখিয়ে সোমবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায় :ওসি আব্দুল মান্নান
আত্রাই :: খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে।

রবিবার (৩ আগষ্ট) বিকেলে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে। খেলাধুলার মধ্যে দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আত্রাইয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ছেলেদের সেভাবে গড়ে তোলার আহবান জানান ওসি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক মোদাচ্ছের হোসেন দুলাল, আজিজার রহমান, জালাল মন্ডল, হাফিজুর রহমান, মোহাদ্দেস হোসেন পলাশ, আবুল হাসান, শাহিন হোসেন, আজাহার হোসেন, নজরুল ইসলাম, কমর হোসেন, আবু সাঈদ হেলাল, ডাবলু সরকার, মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেস ক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রশিদ, তোজাম্মেল হক ডাবলু ও আব্দুল হামিদ।

খেলায় গাংচিল একাদশ ও সৈয়দপুর একাদশ অংশগ্রহণ করে ২-২ গোলে ড্র হওয়ায় সমান সমান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন।

আত্রাইয়ে ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ আগামী ১০ আগস্ট
আত্রাই :: সারা দেশের ন্যায় নওগাঁর আত্রাই উপজেলার ২০২৫ সালের ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়ায় নিবন্ধিত ভোটারদের খসড়া তালিকা আগামী ১০ আগস্ট, ২০২৫ প্রকাশ করা হবে।

প্রকাশিত তালিকায় কোনো ভুল বা ত্রুটি পাওয়া গেলে সংশোধনের জন্য ২১ আগস্ট, ২০২৫-এর মধ্যে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে উপজেলা নির্বাচন অফিসে উপস্থিত হয়ে ফরম-১৪ পূরণ পূর্বক বিনা ফিতে আবেদন করতে হবে ।

প্রকাশিত খসড়া ভোটার তালিকা আত্রাই উপজেলার সকল ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাচন অফিস ও জেলা নির্বাচন অফিসে জনসাধারণের জন্য দেখার জন্য উন্মুক্ত স্থানে প্রদর্শন করা হবে।

আত্রাই উপজেলার উপজেলা নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান হোসেন বলেন, ভোটার তালিকা হালনাগাদে সকলের সহযোগিতা কাম্য। তালিকায় কোনো ভুল থাকলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনীর জন্য আবেদন করতে হবে। আমরা নাগরিকদের সঠিক তথ্য নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)