শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » অপরাধ » বাঘাইছড়ি হত্যাকান্ড : ভোট বর্জনকারীদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি
প্রথম পাতা » অপরাধ » বাঘাইছড়ি হত্যাকান্ড : ভোট বর্জনকারীদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি
রবিবার ● ২৮ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়ি হত্যাকান্ড : ভোট বর্জনকারীদের দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

---ষ্টাফ রিপোর্টার :: বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনকারী পিসিজেএসএস সমর্থকদের দায়ী করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি।
রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শেষে উপজেলা সদরে ফেরার পথে বাঘাইছড়ির নয় কিলোমিটার এলাকায় নির্বাচনী দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর পাহাড় থেকে অস্ত্রধারীদের অতর্কিত ব্রাশফায়ারে হত্যাকান্ডের বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিয়েছেন গঠিত কমিটি। ঘটনার বিবরনে জানা যায়, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার কংলাক ভোটকেন্দ্র থেকে ১৮ মার্চ সোমবার দিন শেষে নির্বাচনী সরঞ্জাম নিয়ে ফেরার পথে দুর্বৃত্ত্বদের গুলিতে প্রিজাইডিং অফিসারসহ ঘটনাস্থলে সাতজন নিহত হয়। এসময় আরো আঠারজন আহত হলে তাৎক্ষনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তিতে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করে আহতদের ঢাকা সিএমএইচ এ পাঠানো হয়। হত্যাকান্ডের চারদিন পর নিহত আনসার সদস্যর আস্ত্রটি পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়।---
বাঘাইছড়ি উপজেলার নির্বাচন শেষে সংঘটিত স্বশস্ত্র হামলা ও হত্যাকান্ডের ঘটনা বিষয়ে অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীকে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) আশিষ কুমার বড়ুয়া, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর আশরাফ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ, চট্টগ্রাম ৩০ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. নুরুল আমিন ও তদন্ত কমিটির সদস্য সচিব করা হয় রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নজরুল ইসলামকে।
---
বাঘাইছড়িতে সাতজন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের মাথায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামী করে বাঘাইছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। বাঘাইছড়ি থানার মামলা নং ০২/তারিখ ২০/০৩/২০১৯ ইংরেজি। ধারা-১৪৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/৩৪ দঃবিঃ। মামলার বাদি মো. আকতার আলী বিপি নং-৬৬৮৭০৪৩০৭৪ এসআই (স্বশস্ত্র)/১০২ ইনচার্জ ৮ নং মধ্যপাড়া পুলিশ ক্যাম্প বাঘাইছড়ি, রাঙামাটি। এ ঘটনায় গত ২৮ মার্চ বৃহষ্পতিবার ত্রিদীব চাকমা, পিতা অজ্ঞাত, ও লারে চন্দ্র চাকমা, পিতা অজ্ঞাত, উভয় সাং- যৌথ খামার, লংগদু রাঙামাটি পার্বত্য জেলা। ২৮ মার্চের হত্যাকান্ডে সেনাবাহিনীর অভিযানে রাঙামাটি লংগদু উপজেলার রাজনগর কাট্টলী এলাকা থেকে ইউপিডিএফ মুল এর স্বশস্ত্র শাখার ৫টি এসএমজি সহ ৫ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হচ্ছে-পূর্ণদেব চাকমা (৩০), মঙ্গল কান্তি চাকমা (৩৫), নরেশ চাকমা (১৯), সরল চাকমা (৪০) ও নেলসন চাকমা (১৯)। বাঘাইছড়ি উপজেলায় নয় কিলোমিটার এলাকায় আলোচিত সাত হত্যাকান্ডের জড়িত সন্দেহে মঙ্গলবার ৯ এপ্রিল ইউপিডিএফ মুল এর বাঘাইহাট এলাকার সমন্বয়ক নতুনজয় চাকমাকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ যৌথবাহিনী আটক করেন। ---সরকার কর্তৃক গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের সঙ্গে কথা বলে হত্যাকান্ডের প্রকৃত কারণ অনুসন্ধান ও নিহত আহতদের জানমালের ক্ষয়ক্ষতি নিরুপন করেন এবং বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনকারী পিসিজেএসএস এর সমর্থকরা রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কংলাক ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে বাঘাইছড়ি উপজেলায় ফেরার পথে নয় কিলোমিটার এলাকায় নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তাদের বহন করা গাড়ির উপর পাহাড় থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা অতর্কিত ব্রাশফায়ার করে ঘটনা ঘটিয়েছে বলে বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভোট বর্জনকারী পিসিজেএসএস সমর্থকদের দায়ী করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন তদন্ত কমিটি। নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের একজন কর্মকর্তা জানান ১৮ মার্চ সংঘটিত হত্যাকান্ডে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)