শিরোনাম:
●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট
রাঙামাটি, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » পাবনা » বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গল ক্লাসরুম
প্রথম পাতা » পাবনা » বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গল ক্লাসরুম
শনিবার ● ২৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গল ক্লাসরুম

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের মেইন গেট ভেঙ্গে, ঢুকে পড়ে একটি শ্রেণীকক্ষ এবং একটি দোকান ঘরে। ধসে পড়েছে একটি শ্রেণী কক্ষ ও স্কুল মার্কেটের একটি দোকান ঘর। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
শনিবার ভোরে পৌর শহরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় দোকান মালিক মো. শাহবুল হোসেন ও নন্দ পাল বলেন, আজ শনিবার ভোর সাড়ে চারটায় ঈশ্বরদী থেকে একটি বালু ভর্তি ট্রাক পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলায় যাচ্ছিল। এ সময় চাটমোহর-পাবনা মহাসড়ক রাস্তার পাশে অবস্থিত শালিকখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মূল গেট ভেঙ্গে ঢুকে পড়ে বালু ভর্তি ট্রাকটি।
এতে ওই বিদ্যালয়ের মেইন গেট, একটি শ্রেণীকক্ষ ও স্কুলের সামনে মার্কেটের একটি দোকান ঘর ধসে পড়ে। এ সময় চালক ও হেলপার পালিয়ে যায়। পওে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার সরকার অসীম কুমার, পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ নাসীর উদ্দিনসহ স্কুল পরিচালনা কমিটির সদস্যরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাধান শিক্ষক মোছাঃ আনোয়ারা খাতুন বলেন, মেইন গেট, একটি শ্রেণীকক্ষ, একটি দোকান ঘর ধসে পড়েছে। অল্পের জন্য বড় ধরণের দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে শিক্ষার্থীরা। দিনের বেলা ক্লাস চলাকালীন এমন ঘটনা ঘটলে শিক্ষার্থীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারতো।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)