শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান
প্রথম পাতা » কৃষি » বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান
মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বানিজ্যিক ভিত্তিতে মিশ্রফল চাষ করছেন চাটমোহরের বকুল চেয়ারম্যান

ছবি : সংবাদ সংক্রান্তমো. নূরুল ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি :: চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহরের সমতলে শুরু হয়েছে কমলা চাষ। কেবল কমলাই নয়, প্রচলিত ফল ফসলের পাশাপাশি বানিজ্যিক ভিত্তিতে ড্রাগন, স্কোয়াশ, ক্যাপসিকাম, মাল্টাও চাষ হচ্ছে। সাড়ি সাড়ি ড্রাগন গাছ সিমেন্টের খুটির সাথে বাঁধা। নিচে স্কোয়াশ চাষ হচ্ছে মালচিং পদ্ধতিতে। কমলা, মাল্টা গাছের মধ্যে সাথী ফসল হিসেবে চাষ হচ্ছে পেঁপে ও টমেটো। বিভিন্ন জাতের আম, বড়ই এর পাশাপাশি জমির চার পাশ দিয়ে লাগানো হয়েছে লেবু গাছ। সাড়ি সাড়ি ক্যাপসিকাম গাছের উপরে তৈরী হচ্ছে ছাউনী। পাবনার চাটমোহরের মুলগ্রাম ইউনিয়নের সাহাপুর গ্রামে ৩২ বিঘা জমির উপর কৃষি খামার করে এসব ফল ফসল চাষ করছেন মুলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল।
পুরো নাম মো. রাশেদুল ইসলাম বকুল হলেও এলাকার সবাই তাকে বকুল চেয়ারম্যান বলেই চিনেন। পাবনার চাটমোহরের মূলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনি। বয়স ৪৩ বছর। তিনি উপজেলার মূলগ্রাম ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত বেলায়েত আলী প্রাং এর ছেলে। কৃষিতে অধিক পরিমান রাসায়নিক সারের ব্যবহার, ফল-ফসলের আমদানী নির্ভরতা হতাশ করে তাকে। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে কৃষি কাজে সম্পৃক্ত হন তিনি। তার খামারে ত্রিশ জন মানুষের কর্ম সংস্থান হওয়ায় উপকৃত হচ্ছে এ ত্রিশটি পরিবার। পনেরো বছরের জন্য ৩২ বিঘা জমি লীজ নিয়ে তিনি গড়ে তুলেছেন বিশাল এই কৃষি খামার।
রাশেদুল ইসলাম বকুল জানান, দশ হাজার টাকা বিঘা হিসাবে ৩২ বিঘা জমি লিজ নিয়ে মাস তিনেক হলো খামারের কাজ শুরু করেছি। ইতিমধ্যে ৬শ ৫০ টি বারি-১ মাল্টা গাছ, ৪শ টি দার্জিলিং কমলা গাছ, ৩শ টি চায়না কমলা গাছ, ৩শ টি থাই কাটিমন আম, ১শ টি ব্যানানা ম্যাঙ্গো, ১শ টি কিউজাই আম, ১ হাজার টি বারি-৪ পেয়ারা, ৫শ টি অস্ট্রেলিয়ান বল সুন্দরী বড়ই, ১ হাজার টি ড্রাগন গাছ লাগিয়েছি। এছাড়া ৮শ পেঁপে গাছ, ১ হাজার ৬শ টি চায়না লেবু গাছ, ১ হাজার ৫শ থাই লেবুসহ মিষ্টি কুমরা, শশা, দেশি লাউ, ইন্ডিয়ান বোনা মরিচ, বগুড়ার মরিচ চাষ করেছি। জমি লিজসহ ইতিমধ্যে ৩০ লাখ টাকা বিনিয়োগ করেছি। খামারটি ১শ বিঘায় রুপান্তর এবং ১শ শ্রমিকের কর্মসংস্থান করার ইচ্ছা আছে আমার। বিশুদ্ধ সবজি উৎপাদন করার চেষ্টা করছি। অল্প পরিমানে রাসায়নিক সার ব্যবহারের পাশাপাশি জৈব সার ব্যবহার করছি। আধুনিক কৃষিতে গ্রামের কৃষকদের উৎসাহিত করা এবং ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছি। দেশের বিভিন্ন এলাকা থেকে আমি চারা ও বীজ সংগ্রহ করছি। তিনি আরো জানান, চেয়ারম্যান হিসেবে যে ভাতা পাই তা খুব বেশি নয়। এ পদে থেকে টাকা উপার্জন করতে গেলে গরিবের পেটে লাথি মারতে হয়। আমি সেটা করতে চাই না। তাই অনেক ভেবে চিন্তে সৎপথে থেকে টাকা উপার্জনের চিন্তা থেকে কৃষি কাজে সম্পৃক্ত হই। আমি কৃষি ক্ষেত্রে অবদান রাখতে চাই। মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনা পালন করতে জমির সঠিক ব্যাবহার নিশ্চিত করার চেষ্টা করছি।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা এ.এ মাসুম বিল্লাহ জানান, আমি খামারটি পরিদর্শন করেছি। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। দেশের বিভিন্ন এলাকা থেকে তিনি উন্নত জাতের চারা আনছেন। বাইরে থেকে যে মাল্টা কমলা গুলো আসে তার পচন রোধে রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। ফলে সেগুলো খেলে স্বাস্থ্য ঝুঁকি থাকে। পক্ষান্তরে চাটমোহরের মাঠে এসব ফল ফসল উৎপাদন হলে তা কম দামে পাওয়া যাবে এবং সহজলভ্য হবে। ভিটামিনের অভাব পূরণের পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণে সহায়ক হবে। এ খামার দেখে উঁচু জমির মালিকেরা এমন কৃষি খামার করতে উদ্বুদ্ধ হবে। এ খামারে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। সামগ্রীক ভাবে বলা যায়, তার ডিজিটাল কৃষি পদ্ধতিতে চাষাবাদ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সহায়ক ভূমিকা রাখবে।





কৃষি এর আরও খবর

দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)