শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » পাবনা » সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
প্রথম পাতা » পাবনা » সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের
শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সড়ক দূর্ঘটনায় মৃত্যু, জাবিতে পড়তে যাওয়া হলোনা নোমানের

ছবি : সংবাদ সংক্রান্ত পাবনা প্রতিনিধি :: পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা গ্রামের মজনুর রহমান মাস্টারের ছেলে রুবায়েত হাসান নোমান (২০)। এ বছরে তিনি ভর্তির সূযোগ পেয়েছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে। আগামি ১৭ সেপ্টেম্বর ক্যাম্পাসে যাওয়ার কথা ছিল। জাবিতে পড়তে যাওয়া হলোনা তার। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টার দিকে দ্রুত গতির বাস কেড়ে নিয়েছে তার প্রাণ। সিএনজি যোগে ঈশ্বরদীর দিকে যাওয়ার সময় পাবনা-ঈশ্বরদী মহাসড়কের টেবুনিয়া কৃষি ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় রিফাত আল সিফাত (২১) নামক আরো এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত সিফাত চলতি বছরে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় রাজশাহী, খুলনা ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় ছিলেন। গত বছর খুলনা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হয়েছিলেন তিনি।
জানা গেছে, সিএনজি চালিত একটি অটোরিকশা যোগে ঈশ্বরদীর দিকে যাবার পথে তারা পাবনা সদর থানাধীন টেবুনিয়া এলাকায় অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের মূল গেটের সামনে পৌঁছিলে রাজশাহী থেকে ছেড়ে আসা রাব্বি পরিবহন (ঢাকা মেট্রো-ব ৪৯৬৪) বাসের সাথে সিএনজি চালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সুজানগর থানার সাতবাড়িয়া এলাকার জুনা রামচন্দ্রপুর গ্রামের কারুজ্জামানের ছেলে রিফাত আল সিফাত ওরফে শান্ত, রুবায়েত হাসান নোমান ও ঈশ্বরদীর মানিক নগর গ্রামের দুলাল হোসেনের মেয়ে আঁখি (১৮)সহ অপর একজন আহত হন। এলাকাবাসী তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রিফাত আল সিফাত ওরফে শান্ত ও রুবায়েত হাসান নোমানকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে আঁখি বাড়ি চলে যায়। হাইওয়ে পুলিশ ঘাতক বাস ও সিএনজি আটক করেছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)