শুক্রবার ● ৮ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে দুই বছরের শিশু খুন
মো. নূরুল ইসলাম, পাবনা :: পাবনার চাটমোহরে মামাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে খুন হলো খাদিজা খাতুন নামের দুই বছরের এক শিশু। ৭ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত মামাতো ভাই আহসান হাবীব (১২) কে আটক করেছেন পুলিশ।
নিহত খাদিজা উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাবলু হোসেনের মেয়ে। আটক আহসান হাবীব একই গ্রামের সুরুজ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, আটক আহসান হাবীব মানসিক ভারসাম্যহীন। মাঝে মধ্যেই গ্রামের বিভিন্নজনকে মারধর করে। বিকেলে শিশুটির মা খাবার কিনে দিতে আহসান হাবীবকে দশ টাকা দেন। পরে মামাতো ভাই আহসান হাবীব শিশু খাদিজাকে কোলে নিয়ে স্থানীয় একটি দোকান থেকে খাবার কিনে দেয়। তারপর থেকে তাদের কোনো খোঁজ ছিল না। খোঁজাখুঁজি করতে গিয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাড়ির অদূরে মৃত আব্দুল হামিদের ছেলে মো. আব্দুল্লাহর নির্মাণাধীন বাড়িতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
চাটমোহর সার্কেলের সহকারি পুলিশ সুপার সজীব শাহরীন জানান, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন ও নির্মাণাধীন ভবনের দেয়ালে রক্তের চিহ্ন দেখে প্রাথমিক ধারণা, শিশুটির মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িত শিশুটির মামাতো ভাই আহসান হাবীবকে আটক করা হয়েছে





ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ
অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন
ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ
বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার