শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » বাজারের আগুনে মানুষ আজ বড়ই অসহায় : সাইফুল হক
বাজারের আগুনে মানুষ আজ বড়ই অসহায় : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন জীবনযাত্রার ব্যয় মিটাতে মানুষ দিশেহারা ও নাকাল।বাজারের আগুনে মানুষ আজ বড় অসহায়। এরমধ্যে জীবন টিকিয়ে রাখতে শ্রমজীবী মেহনতি মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। গোটা বাজার ব্যবস্থায় রীতিমতো নৈরাজ্য চলছে।সরকারের সাথে মুনাফাখোর সিন্ডিকেটের অশুভ আঁতাত ও যোগসাজশের কারণেই বাজার পুরোপুরি নিয়ন্ত্রণহীন; বাজারে চলছে চরম স্বেচ্ছাচারীতা।উৎপাদন, সরবরাহ ও মজুদে তেমন কোন ঘাটতি না থাকলেও প্রায় প্রতিটি খাদ্যপণ্যের লাগামহীনভাবে বেড়ে চলেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সিন্ডিকেটের দৌরাত্ম অস্বীকার করায় এরা এখন আরও বেপরোয়া। স্বল্পআয়ের মানুষের জীবন জীবিকা নিয়ে মন্ত্রী দের কথাবার্তা কাটাঘায়ে নুনের ছিটার মত।তিনি বলেন রাজনৈতিক বিষয়ে মনোযোগ দিতে যেয়ে সরকার মানুষের জীবন জীবিকার দিকে আর নজর দিতে পারছে না।
তিনি রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
তিনি আজ বিকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীরা মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান কেন্দ্রীয় নেতা গোলাম রাজিব, ফারুক মন্ডল, তুহিন খান, আবুল কালাম, রেজাউল করিম মোহাম্মদ আমির, জুবায়ের হোসেন, শিপন আকন্দ,মোহাম্মদ শাহীন, আমির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় রিকশা শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগঠন জোরদার করার আহবান জানানো হয়।





বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন