শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন
শুক্রবার ● ৮ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজিপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

--- রাঙামাটি :: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে জবাই করে হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশন এর উদ্যোগে রাঙামাটি শহরে মানববন্ধন করা হয়েছে। সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে শুক্রবার ০৮ আগষ্ট রাঙামাটি শহরের বনরূপা পেট্রোল পাম্প চত্ত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় মাওলানা শাসশুল আলম, সময়ের কন্ঠস্বর পত্রিকার রাঙামাটি প্রতিনিধি কাউসার, খবরপত্রের প্রতিনিধি আলী আক্কাস, দৈনিক রাঙামাটি ও সিএইচটি টাইমস এর প্রতিনিধি আব্দুল নাইম মোহন, বাংলা বায়ান্ন এর প্রতিনিধি সাব্বির, একুশে নিউজের প্রতিনিধি সোহেল রানা, সিএনআই প্রতিনিধি মোশারপ হোসেন সেলিম, দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম, সিএইচটি টাইমস টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি নাজিম আলী ও রাঙামাটি নিউজের প্রতিনিধি মেহেদী হাসানসহ রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, গাজিপুরে প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা, একই দিনে আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেতলে গুরুত্বর আহত করার মাধ্যমে এটাই প্রমাণিত যে, বর্তমান সময়ে গণমাধ্যমকর্মীরা কোথাও নিরাপদ নয়। নেতৃবৃন্দ বলেন, এই বর্বরোচিত হত্যাকান্ড গণমাধ্যমের কণ্ঠরোধ এবং মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন হামলা। বিগত দিনেও সাংবাদিকদের উপর নির্যাতন করেছে। খুন করেছে গুম করেছে। অচীরেই সাংবাদিকদের উপর এ ধরনের নির্যাতন, গুম, খুন এর বিচার করতে হবে। গাজিপুরের ঘটনাটি শুধু একজন সংবাদকর্মীকে হত্যাই নয় এটি সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার একটি ভয়াবহ চেষ্টা। নেতৃবৃন্দ বলেন, সত্য প্রকাশ করলেই এ দেশের রাজনীতিবীদ নামক হায়নাদের টার্গেটে পরিণত হচ্ছেন একের পর এক সংবাদকর্মীরা। আর যারা এই অপরাধের বিরুদ্ধে কলম ধরছে, তাদের মুখ চিরতরে বন্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে এ মাফিয়া অপরাধী চক্র! সন্ত্রাস কোন দলের না, সন্ত্রাস কোন ধর্মের না, সন্ত্রাস কোন ধর্মে না। এরা সমাজের শত্রু। এদেরকে বিচারের আওতায় না আনলে এরা আরো মারাত্মক আকার ধারণ করবে। আমরা সমস্থ সাংবাদিকদের উপর নগ্ন হামলার বিচার চাই। একজন সাংবাদিক জাতির বিবেক। আর একজন সাংবাদিককে হত্যার মানে একটি জাতিকে হত্যা করার সামিল। সমাজের কণ্ঠরোধ করা গলা চিপে ধরা। সারা বাংলাদেশের ন্যায় রাঙামাটিতেও সাংবাদিক নির্যাতন হয়েছে। আমরা এই হামলার কোন বিচার এখনো দেখতে পাইনি। সাংবাদিক জামাল হত্যার র্দীর্ঘ বছর পরেও আমরা জামাল হত্যার বিচার পাইনি। দিন দুপুরে সাংবাদিক কামাল এর উপর নগ্ন হামলাকারীদের বিচার এখনো পাইনি। সাংবাদিকরা সত্য তুলে ধরলেই দেয়া হয় হুমকি। বক্তারা এই ধরনের পৈশাচিক হত্যাকান্ড সাংবাদিক সমাজের জন্য এক গভীর শোক ও আতঙ্কের বার্তা। অচিরেই সাংবাদিকের উপর এ ধরনের নির্যাতন বন্ধ করতে হবে। যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছে গণমাধ্যমকর্মীরা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)