মঙ্গলবার ● ৫ জানুয়ারী ২০১৬
প্রথম পাতা » খেলা » গাজীপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
গাজীপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কাপাসিয়া উপজেলার বেলাশী প্রগতি একাডেমি সংলগ্ন বেলাই ধারায় ৩ জানুয়ারি রবিবার বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে৷
খেলায় গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ ও ময়মনসিংহ জেলা থেকে ৩টি গ্রুপে ১২ ঘোড়া ও ১ ঘোড়ি অংশগ্রহণ করে৷
স্থানীয় বেলাশী গ্রামের ক্রীড়ামোদি আ. জব্বারের আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় খেলায় উপস্থিত ছিলেন রায়েদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আ. হাই, ইউপি সদস্য কামরুল মাসুদ বিপ্লব, সাবেক ইউপি সদস্য আ. বারিক, বেলাশী প্রগতি একাডেমির পরিচালক সাংবাদিক মন্জুরুল হক, সমাজ সেবক খোকন মিয়া, নজরুল ইসলাম নজুসহ হাজার হাজার শিশু নারী ও পুরুষ৷
প্রতি বছর শীতের মাঝামাঝিতে আ. জব্বারের নেতৃত্বে এ খেলার আয়োজন করে স্থানীয়রা৷ বেলাই ধারার ১ কিলোমিটার দৈর্ঘ্য ফসলি জমির খালি মাঠে এ দৌড় প্রতিযোগিতায় নরসিংদী জেলার খোকনের ঘোড়া প্রথম হয়৷ বিজয়ী খোকন মিয়াকে একটি রঙ্গিন টেলিভিশন দেয়া হয়৷





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু