শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা » মুনাফাখোর বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » মুনাফাখোর বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুনাফাখোর বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরি ব্যবস্থা নিন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্যদের অনলাইন পর্যালোচনা বৈঠক শেষে গৃহীত প্রস্তাবে বেপরোয়া বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে এবং বলা হয়েছে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের পর্যাপ্ত সরবরাহ ও মজুদ থাকার পরও অসৎ সিন্ডিকেটের হোতারা স্বেচ্ছাচারী পন্থায় প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি অব্যাহত রেখেছে। রোজার আগে অতি মুনাফালোভী এই সিন্ডিকেটসমূহের কারণে স্বল্প আয়ের সাধারণ মানুষের দুর্ভোগ আরো বৃদ্ধি পেয়েছে। প্রস্তাবে বাজার মনিটরিং ব্যবস্থা আরো জোরদার করে দ্রব্যমূল্য মানুষের ক্রয়সীমার মধ্যে রাখার দাবি জানানো হয়েছে। প্রস্তাবে টিসিবি চালু করার পাশাপাশি শ্রমজীবী-মেহনতি-দিনমজুরসহ করোনা পরিস্থিতিতে নাজেহাল দেড় কোটি পরিবারসমূহের কাছে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী ও নগদ টাকা পৌঁছানোর দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে সরকার দলীয়দের মাধ্যমে খাদ্য ও ত্রাণ বিতরণের তৎপরতা পুরোপুরি বন্ধ করে সশস্ত্র বাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে বিতরণের দাবি জানানো হয়।

প্রস্তাবে করোনা সংক্রমনের উপযুক্ত পরীক্ষা, চিকিৎসা এবং খাদ্য, ত্রাণ ও নগদ অর্থ বিতরণে চুরি, দুর্নীতি, দলীয়করণ ও স্বজনপ্রীতি রোধে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতদারকি কমিটি’ গঠনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনলাইন মিটিং এ গৃহীত অপর এক প্রস্তাবে এখনও পর্যন্ত করোনা সংক্রমন পরীক্ষা ও চিকিৎসার বেহাল দশায় তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং অনতিবিলম্বে যাবতীয় সমন্বয়হীনতা দূর করে করোনার পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থাকে বিস্তৃত ও কার্যকরি করার দাবি জানানো হয়। প্রস্তাবে ভিআইপিদের করোনা চিকিৎসার আলাদা ব্যবস্থা করার ভাবনা চিন্তাকে ‘গণবিরোধী, দায়িত্বহীন ও হঠকারী’ হিসাবে আখ্যায়িত করে এই ধরনের তৎপরতা থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

প্রস্তাবে সরকারি উদ্যোগে হাওর অঞ্চলসহ দেশব্যাপী প্রান্তিক কৃষকদের বোরো ধান কেটে দিতে সরকারি বাহিনীসমূহকে কাজে লাগানোর আহ্বান জানানো হয়। একই সাথে কৃষকদের ধান কাটায় সহযোগিতা করতে ছাত্র-তরুণদের প্রতিও অনুরোধ জানানো হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনলাইন মিটিং এ অংশগ্রহণ করেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শাহাদাৎ হোসেন খোকন, সজিব সরকার রতন, মাহমুদ হোসেন, সরদার রইস উদ্দীন, খলিলুর রহমান ও স্নিগ্ধা সুলতানা ইভা প্রমুখ।

সভায় গৃহীত প্রস্তাবে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ড. সাদত হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)