সোমবার ● ১১ মে ২০২০
প্রথম পাতা » দিনাজপুর » পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য বিতরণ
পার্বতীপুরে জাতীয় পার্টির খাদ্য বিতরণ
আব্দুল্লাহ আল মামুন, দিনাজপুর প্রতিনিধি :: দিনাজপুরের পার্বতীপুরে করোনায় প্রভাবে কর্মহীন অসহায় হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করেছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী আব্দুল গফুর। তিনি গত নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
আজ সোমবার সকাল ১০টায় চন্ডিপুর ইউনিয়ন ও হাবড়া ইউনিয়নের ফুলের ঘাট এলাকায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জাতীয় পাটির এই নেতা। এসময় প্রতি প্যাকেটে চাল, আলুসহ অন্যান্য সামগ্রী দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মালেক, রেল জাতীয় শ্রমিক পার্টি সভাপতি আব্দুর রাজ্জাক, হাবড়া ইউনিয়ানের আব্দুল গনী এবং ছাত্র সমাজের আহবায়ক জীবন কুমার পালসহ অন্যান্যরা।
কাজী আব্দুল গফুর বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর নির্দেশে নিজ তহবিল থেকে তার এলাকায় অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
সরকারের ত্রাণ তহবিলে ২শ’ প্যাকেট দিলো আশা
পার্বতীপুর :: করোনার ক্রান্তিলগ্নে দিনাজপুরের পার্বতীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অসহায় কর্মহীনদের সহায়তার জন্য ২শ’ খাদ্যের প্যাকেট সরকারের ত্রাণ তহবিলে হস্তান্তর করেছেন বে-সরকারী উন্নয়ন সংস্থ্যা আশা। আজ সোমবার বেলা ১২টায় পার্বতীপুর উপজেলা পরিষদ চত্তরে খাদ্যের প্যাকেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহনাজ মিথুন মুন্নীর নিকট হস্তান্তর করেন প্রতিষ্ঠানের দিনাজপুর ডিভিশনের ডিভিশন্যাল ম্যানেজার মোঃ হাফিজুর রহমান আকন্দ। ত্রাণের প্রতি প্যাকেটে চাল ১০ কেজি, মুসুর ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি ও সয়াবিন তেল ১ কেজি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমানিক, দিনাজপুর ডিভিশনের এডিশন্যাল ডিভিশন্যাল ম্যানেজার এস এম বেলাল হোসেন, দিনাজপুরের আর এম শাহ মোহাম্মদ রঞ্জু ও পার্বতীপুর অঞ্চলের আর এম গোলাম মর্তুজা আলী, পার্বতীপুর ১ ও ২ ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজারসহ কর্মীরা উপস্থিত ছিলেন।





মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা
পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা
বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন
ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল