শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন
বুধবার ● ২০ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, সচ্চতা ও জবাবদিহির মাধ্যমেই বোরো সংগ্রহ সম্পাদন করা হবে। আর এজন্যই ইতিপূর্বে প্রকাশ্যে লটারীর মাধ্যমে কৃষকদের নাম নির্বাচিত করা হয়েছে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদের সভাপতিত্বে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাশ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, চালকল মালিক সমিতির সভাপতি ফজর আলী মেম্বার, যুবলীগ নেতা তাজুল ইসলাম, কৃষক মির্জা রুস্তুম বেগ, আবদুর রশিদ, আবদুর রউফ, আবদুল মনাফ প্রমুখ।
খাদ্য গুদান সূত্রে জানা গেছে, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত চলবে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০’র কার্যক্রম। একজন কৃষক ২৬ টাকা কেজিতে সর্বোচ্চ ৩ মেট্টিক টন (৩ হাজার কেজি) ধান বিক্রি করতে পারবেন। এছাড়া একই সময়ের মধ্যে ৩৬ টাকা কেজিতে ৩০৯ মেট্টিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজিতে ৪৭৪ মেট্টিক টন আতব চাল ক্রয় করবেন সরকার।

বিশ্বনাথে আ’লীগের ত্রাণ ফান্ডে প্রবাসী মুজিবুর রহমানের আর্থিক অনুদান প্রদান

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ফান্ডে নগদ ২০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্য মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক প্রবাসী অ্যাডভোকেট মুজিবুর রহমান। বুধবার দুপুরে আর্থিক অনুদানের টাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করা হয়। দেশে থাকাকালীন সময়ে অ্যাডভোকেট মুজিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
অনুদানের টাকা হস্তান্তরের সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ বলেন, সরকারের পাশাপাশি আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার আট ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। যেকেউ চাইলেই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ফান্ডে অনুদান প্রদান করে এলাকার কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পারেন। আওয়ামী লীগ শতভাগ সচ্চতা ও জবাবদিহিতার মাধ্যমে ত্রাণ বন্টন করে।

করোনা : বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ  :: করোন ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় শতাধিক মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের উদ্যোগে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপজেলার ১০৩টি পরিবারের সদস্যদের মধ্যে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়।
বিশ্বনাথ প্রেস ক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান। তিনি বলেন, কঠিন এই সময়ে এটি ভাল একটি উদ্যোগ। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরা এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ালে কর্মহীন-অসহায় ও দরিদ্র মানুষগুলো শান্তিতে বসবাস করতে পারবেন।
বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিংস্টার একাডেমির পরিচালক কাজী আবদুল ওয়াদুদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সংগঠক রুশন আলী, শাহ ফয়ছল আহমদ, রুহুল আমীন, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য মাওলানা শহিদুর রহমান, নূর উদ্দিন, আবুল কাশেম, ফটো সংবাদিক শফিকুল ইসলাম সফিক প্রমুখ।

করোনা : বিশ্বনাথে শফিকুর রহমান বাবুলের ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ

বিশ্বনাথ  :: করোন ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলা ও ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব শফিকুর রহমান বাবুলের পক্ষ থেকে বুধবার সকালে ঈদ উপহারের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বুধবার সকালে বৈরাগীবাজার রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় রামপাশা ইউনিয়নের নওধার, রহমাননগর, মাঝপাড়া, বৈরাগীগাঁও, কাঠলীপাড়া গ্রামের শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীগুলো বিতরণ করা হয়।
রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলীর সভাপতিত্বে ঈদ উপহারের খাদ্যসামগ্রীগুলো বিতরণকালে উপস্থিত ছিলেন পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম হেকিম উদ্দিন, একলিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুর রহমান, প্রবাসী জাহির উদ্দিন, রেডরোজ সমাজ কল্যাণ সংস্থার সহ সভাপতি মুনসুর আহমদ, সদস্য মুজাহিদ আলী, আশরাফুল ইসলাম রহমত, আমিনুর রহমান ইমরান, নূর ইসলাম, জনি দাশ, রুবেল আহমদ, শংকু দাশ, ছালেহ আহমদ, সামছুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার থেকে বিশ্বনাথে ১০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু : প্রশাসনের সভা

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথে বুধবার দুপুরের খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলারদের সাথে মতবিনিময় করেছে উপজেলা প্রশাসন। বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গ্রহন করা সিদ্ধান্তক্রমে বৃহস্পতিবার ও শুক্রবার উপজেলার আট ইউনিয়নে ১০ টাকা কেজিতে চাল বিক্রি করা হবে। উপজেলার ১ হাজার ৮১৯ জন হত-দরিদ্র পরিবারের সদস্য ১০ টাকা কেজিতে চাল ক্রয় করতে পারবেন।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সকল ডিলারকে সচ্চতার মাধ্যমে খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) চাল বিক্রি করার জন্য ডিলারদের প্রতি আহবান করেন। কারণ কোন অনিয়ম হলে বা কেউ সরকারি নির্দেশনা অমান্য করলে তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অঞ্জন কুমার দাশের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আহাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন প্রমুখসহ খাদ্য বান্ধব কর্মসূচির (ওএমএস) ডিলারবৃন্দ।





সকল বিভাগ এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)