শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে আরো একজন করোনা পজেটিভ : মোট আক্রান্ত ৪৭
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে আরো একজন করোনা পজেটিভ : মোট আক্রান্ত ৪৭
বুধবার ● ১০ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে আরো একজন করোনা পজেটিভ : মোট আক্রান্ত ৪৭

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে টিপু মিয়া (২৬) নামের আরো এক যুবক করোনা পজেটিভ হয়েছেন। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭-এ। এর মধ্যে ১৬ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। মোট আক্রান্তদের মধ্যে আবার ৩৬ জন থানা পুলিশের সদস্য।
করোনা আক্রান্ত টিপু উপজেলার সদর ইউনিয়নের বাওনপুর গ্রামের বাসিন্দা। উপসর্গ নিয়ে গত ২ জুন করোনা পরীক্ষার জন্য নমুনা দেন টিপু। আর করোনা পরীক্ষার জন্য নমুনা দেওয়ার অষ্টম দিনে আজ ১০ জুন বুধবার সকালে আসা রিপোর্টে জানা যায় টিপু করোনা পজেটিভ।
টিপু করোনা আক্রান্ত হওয়ার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়ার পরিমাণ বৃদ্ধি পাওয়ায়, রিপোর্ট পেতে এখন একটু বিলম্ব হচ্ছে। এনিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৪৭ জনে। স্বাস্থ্যবিধি মেনে চললে ও সামাজিক দূরত্ব বজায় রাখলে দ্রুত করোনা সংক্রমণ প্রতিরোধ করা সম্ভব হবে।

বিশ্বনাথ-পনাউল্লা বাজার সড়কে সরকারি গাছ কর্তনের অভিযোগ

বিশ্বনাথ  :: সিলেটের বিশ্বনাথ-পনাউল্লা বাজার সড়কের পার্শ্বে থাকা (খাদুয়ার ব্রীজ সংলগ্ন স্থানে) একটি সরকারি গাছ (রেন্টি) কর্তনের অভিযোগ পাওয়া গেছে। বিনা অনুমতিতে কর্তন করা গাছটির বাজার মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা বলে দাবী করেছেন এলাকাবাসী। করোনার সুযোগ নিয়ে উপজেলার অলংকারী গ্রামের মৃত নূর মিয়ার পুত্র সুলতান মিয়া সরকারি সড়কের পার্শ্বের গাছটি কর্তন করেছেন বলে অভিযোগ উঠেছে। গাছ কর্তনের পর আবার গাছের গুড়িটি কচুরিপানা দিয়ে ডেকে রাখা হয় যাতে সহযে কেউ দেখতে পারেন না।
গাছ কর্তনের সময় স্থানীয় এলাকাবাসীর কয়েক জন ও অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল গাছ কর্তনকারী সুলতান মিয়াকে গাছ কর্তনের কারণ ও প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চান। তখন সুলতান তাদেরকে জানান উপজেলা প্রশাসনের অনুমতি নিয়েই ‘ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি’র লাগানো গাছ কর্তন করছেন। আবার সুলতান এলাকাবাসীর অনেককেই জানিয়েছে প্রশাসনের পাশাপাশি অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলেরও অনুমতি নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ মে মঙ্গলবার বিকেল বেলা স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই সরকারি গাছটি কর্তন করে সুলতান মিয়া। এনিয়ে এলাকায় জল্পনা-কল্পনার সৃষ্টি হয়। গাছ কর্তনের সাথে সমিতির নাম জড়িয়ে পড়ায় এলাকায় একাধিক বৈঠক হয়। আর সমিতির সদস্যরা অনুমতিহীন কর্তন করা সরকারি গাছের ভাগ-ভাটোয়ারা পাওয়ার আশ্বাস পেয়ে বিষয়টি ধামা-চাপা দেওয়ায় লিপ্ত হন। ফলে বিষয়টি প্রায় লোকচক্ষুর আড়ালেই চলে যায়। তবে প্রশাসনকে তুয়াক্ষা না করেই স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যানের অনুমতিতে সরকারি জায়গায় গাছ কর্তন করা হয়েছে, এবিষয়টি চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর জল্পনা-কল্পনায় যোগ করে নতুন মাত্রা।
এব্যাপারে ‘ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি’র সভাপতি চুনু মিয়া বলেন, প্রশাসনের অনুমতি নিয়েই সমিতির লাগানো গাছ কর্তন করা হয়েছে। আর অনুমতির কাগজপত্র সুলতান মিয়ার কাছে রয়েছে। সুলতানের দোকানে গেলেই দেখতে পারবেন। আর ভাগ-ভাটোয়ারা নিয়ে বিষয়টি ধামা-চাপা দেওয়ার বিষয়টি সঠিক নয়।
গাছ কর্তনের সত্যতা স্বীকার করে সুলতান মিয়া বলেন, ঝড়ে গাছের ডাল ভেঙ্গে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আর সড়ক দিয়ে মানুষের চলাচল স্বাভাবিক রাখতেই সমিতির সভাপতির সাথে আলোচনা করে গাছটি কর্তন করেছি। উপস্থিত সময়ে প্রশাসনকে বিষয়টি জানানো সম্ভব হয়নি, এজন্য আমরা দুঃখিত। আর ঝড়ে গাছের ডাল ভেঙ্গে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির ব্যাপারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও অবহিত আছেন।
অন্যদিকে কর্তনকৃত গাছটি ‘ভাই ভাই বহুমুখী সমবায় সমিতি’র লাগানো নয় দাবী করে এলাকাবাসী জানান, দীর্ঘদিন পূর্বে এলাকার মুরব্বীরা সড়কের পার্শ্বে অনেকগুলো গাছ লাগিয়ে ছিলেন। আর সুলতান মিয়ার কর্তন করা গাছটি সেগুলোর একটি।
সরকারি সড়কের পার্শ্বের গাছ কর্তনের অনুমতি প্রদানের বিষয়টি অস্বীকার করে অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল বলেন, গাছ কর্তন করার সময় আমি দেখতে পেরে কর্তনকারী সুলতান মিয়াকে প্রশাসনের অনুমতি আছে কিনা জানতে চাই। তখন সে আমাকে জানিয়ে ছিল গাছটি নাকি তাদের সমিতির লাগানো। আর প্রশাসনের অনুমতি নিয়েই সে গাছ কর্তন করছে। পরবর্তিতে ইউএনও সাহেবের কাছ থেকে জানতে পেরেছি গাছ কর্তনের ব্যাপারে কোন অনুমতি প্রদান করেনি প্রশাসন।
গাছটি কর্তনের জন্য কোন অনুমতি প্রদান করা হয়নি জানিয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, তদন্ত সাপেক্ষে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিম্নবিত্তদের বাসায় বাসায় খাবার প্রেরণ করে করোনায় বিয়ে করলেন সংগঠক নাঈম

বিশ্বনাথ :: করোনা কাঁটায় মানুষের জীবন বিধস্ত থাকলেও থেমে নেই ব্যতিক্রমী আয়োজন। করোনা পরিস্থিতিতে এলাকার ৫ শতাধিক নিম্নবিত্ত পরিবারের বাসায় বাসায় খাবার পৌঁছে দিয়ে যৌগল জীবনে যাত্রা শুরু করলেন সিলেটের বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের সভাপতি, বিশ্বনাথ বন্ধুসভার যুগ্ন সম্পাদক ও বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কমিশনার এমদাদ হোসেন নাঈম।
করোনা প্রতিরোধের জন্য বর্তমান সময়ে প্রয়োজন ছাড়া ঘরবন্দি থাকাটাই শ্রেয়, আর আনুষ্ঠানিকতার সাথে বিয়ে ও অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজনের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু প্রশাসনিক নিষেধাজ্ঞা। তার তাই সব নিয়মবিধি মেনেই আজ ১০ জুন বুধবার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব ছাড়াই শুধুমাত্র নিজের ও কনের পরিবারের গুটি কয়েক সদস্যদের নিয়েই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠিকতা শেষ করেন সংগঠক নাঈম।
কিন্তু বিয়ে উপলক্ষ্যে খাবারের আনুষ্ঠিকতায় কমতি ছিলনা উপজেলার সদর ইউনিয়নের নতুন বাজারের টিএনটি রোড়ের বাসিন্দা এমদাদ হোসেন নাঈম’র। এলাকার ৫শতাধিক মানুষের জন্য আয়োজন করা খাবার বন্টনেও ব্যাতিক্রমী উদ্যোগ নেন এই সংগঠক। বুধবার বরের সাজে সেজে ছোট ভাই ফাহিম আহমদকে সাথে নিয়ে বিশ্বনাথ নতুন বাজার টিএনটি রোড়ের ১৫-২০ কলোনীসহ এলাকার প্রায় ৫শ নিম্নবিত্ত পরিবারের সদস্যদের বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দেন তিনি।
করোনা আতঙ্কে স্তব্ধ দৈনিক জীবন। সারা বিশ্ব এখন গৃহবন্দি। কেউ জানে না কাল কি হতে চলেছে। যার যত পরিরল্পনা ছিল সবই আপাতত শিকেয় উঠেছে। আগে পৃথিবী বাঁচুক, আগে মানুষ বাঁচুক। এটুকুই এখন সবার চাওয়া। নতুন একটা ভোরের অপেক্ষায় সকলেই। তাই বলে কি সব স্বপ্ন হারিয়ে যাবে? তাইতো নাঈমের মতো মানুষজন স্বপ্নও বুনছেন। তবে, তা একটু অন্যভাবে। এই সংকটকালীন সময়ে নাঈমের ব্যতিক্রমী এই উদ্যোগের জন্য বন্ধুমহলসহ সচেতন মহলে বেশ প্রশংসিত হয়েছেন।
এব্যাপারে সংগঠক নাঈমের সাথে কথা হলে তিনি জানান, বিয়েতো জীবনে একবারই। বিয়েতে অনেক কিছু করার কথা ছিলো। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনদেরকে নিয়ে আনন্দ করার কথা ছিলো। কিন্তু করোনার এই সংকটকালীন সময়ে কিছুই করা যায়নি। কাউকে দাওয়াত না দিয়ে একাই বিয়ের আনুষ্ঠিকতা শেষ করতে হলো। তাই অন্যভাবে বিয়ের আনন্দ উপভোগ করা।

যুক্তরাষ্ট্রে বিশ্বনাথের সাংবাদিক স্বপন দাশের শেষকৃত্য সম্পন্ন

বিশ্বনাথ  :: যুক্তরাষ্ট্রে করোনার কাছে হার মানা সিলেটের বিশ্বনাথ উপজেলার সিনিয়র সাংবাদিক ও বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি স্বপন কুমার দাশের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। গত সোমবার (৮ জুন) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর ১২টায় আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে শেষকৃত্য (অন্ত্যাষ্টিক্রিয়া) সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেশে থাকা স্বপন দাশের ছোট ভাই অ্যাডভোকেট তপন কুমার দাশ।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল করোনায় আক্রান্ত হলে সাংবাদিক স্বপন কুমার দাশকে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়। প্রায় ২ মাস করোনার সাথে যুদ্ধ করে গত শুক্রবার (৫ জুন) দিবাগত-রাত আমেরিকার স্থানীয় সময় রাত ৯টায় সেখানকার একটি হাসপালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন তিনি। স্বপন কুমার দাশ বিশ্বনাথ উপজেলা সদরের পূর্ব-জানাইয়ার স্বর্গীয় ব্যবসায়ী ঠাকুর মণি দাশ ও প্রীতি রানী দাশ দম্পতির বড় পুত্র ছেলে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগ পর্যন্ত তিনি সিলেট থেকে প্রকাশিত দৈনিক সিলেট-বাণী পত্রিকার বিশেষ প্রতিনিধি ও দৈনিক যুগভেরীসহ কয়েকধাপে বিভিন্ন জাতীয় পত্রিকায়ও কাজ করেছেন।
এদিকে সাংবাদিক স্বপন দাশের মৃত্যুতে যারা তাঁর বাসায় গিয়ে, টেলিফোনে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সাংবাদিক, স্কুল জীবনের সহপাঠি, শুভাকাঙ্খিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ যারা তাঁর আত্মার প্রতি শান্তি কামনা ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তাদের প্রতি স্বপন দাশের ছেলে ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা সাংবাদিক স্বপন কুমার দাশের চলার পথে কারো কাছে কোন প্রকার ভূলত্রুটি করলে তাঁকে ক্ষমা করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।





সকল বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)