শিরোনাম:
●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি কেন্দ্রীয় অনুমোদন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি কেন্দ্রীয় অনুমোদন
বুধবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি কেন্দ্রীয় অনুমোদন

---
---

প্রেস বিজ্ঞপ্তি :: রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা ২৫ জানুয়ারী সোমবার শহরের অভিজাত হোটেলে রাউজান নিউজ২৪.কম এর প্রধান সম্পাদক মীর আসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়৷ প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) এর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম আহবায়ক নির্মল বড়ুয়া মিলন ৷
অনলাইনে টেলিকনফারেন্স এ যোগদেন বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় কমিটির সভাপতি ও জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সদস্য সচিব শামসুল আলম স্বপন৷ তিনি নবগঠিত রাউজান অনলাইন প্রেস ক্লাবকে অভিনন্দন জানান৷ এসময় স্বপন বলেন, অনলাইন নিউজ পোর্টাল গুলির সুবাদে দেশ ও বিদেশে যে কোন স্থানে বসে তাত্‍ক্ষনিক ভাবে তৃণমুল পর্যায়ের সংবাদ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ পাঠকরা বিনা মুল্যে জানতে পারছেন ৷ শামসুল আলম বলেন, আমরা নিউজ পোর্টাল প্রকাশক ও সম্পাদকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা) প্রতিষ্ঠা করেছি, অনলাইন সাংবাদিকদের স্বার্থ নিয়ে কাজ করতে বাংলাদেশ জাতীয় অনলাইন প্রেস ক্লাব গঠন করেছি এছাড়া অনলাইন ও অফলাইন সাংবাদিককের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকদের পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সাংবাদিকদের উন্নয়ন কল্পে আমরা গঠন করেছি সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা), যা ইতিমধ্যে সরকারের অনুমোদন লাভ করেছে৷ আগামী মার্চ ২০১৬ তে সারা বাংলাদেশের অনলাইন সাংবাদিকদের নিয়ে ঢাকায় জাতীয় অনলাইন প্রেস ক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হবে, তিনি অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আমন্ত্রণ জানান৷
এসময় উপস্থিত ছিলেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নির্বাহী সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সহ সভাপতি কাজী আব্দুর রউফ, রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক মীর আসলাম, রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শফিউল আলম, রাউজান নিউজ টুয়েন্টিফোর ডটকম এর প্রকাশক ও সম্পাদক কামরুল ইসলাম বাবু, রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক শাহেদুর রহমান মোরশেদ, রাউজান বার্তা টুয়েন্টিফোর ডটকম এর নিবাহী সম্পাদক নেজাম উদ্দিন রানা, পিপলস ডেইলি নিউজ ডটকম এর সম্পাদক ও রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন চৌধুরী ও জুমনিউজ ডটকম এর প্রকাশক ও সম্পাদক পরশ চাকমা প্রমুখ ৷
প্রধান অতিথি নির্মল বড়ুয়া মিলন সাহেদুর রহমান মোরশেদ (রাউজানবার্তা২৪.কম)’কে আহবায়ক ও কামরুল ইসলাম বাবু (রাউজাননিউজ২৪.কম)’কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটির নাম ঘোষণা করেন ৷ কমিটির অন্যান্য সদস্যরা হলেন - যুগ্ম আহবায়ক - ফকরুল ইসলাম (রাউজানবার্তা২৪.কম), নাজিম উদ্দীন মিঞাজি (রাউজান বার্তা২৪.কম), যুগ্ম সদস্য সচিব কে এম জাহেদ (আওয়ারনিউজবিডি.কম), সদস্য - হাবিবুর রহমান (ইউরোবিডিনিউজ.কম), সদস্য -আইয়ুব খান (রাউজাননিউজ২৪.কম), সদস্য - এস.এম. মুবিজ (রাউজাননিউজ২৪.কম), সদস্য -আমীর হামজা (সিএইচটিমিডিয়াটিভি.কম) সদস্য- মীর মোঃ আসলাম (রাউজাননিউজ২৪.কম), মোঃ শফিউল আলম (রাউজানবার্তা২৪.কম), প্রদীপ শীল (রাউজাননিউজ২৪.কম), নেজাম উদ্দীন রানা (রাউজানবার্তা২৪.কম)৷
উক্ত রাউজান অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক কমিটি গত ৩১ জানুয়ারী ২০১৬ তারিখে জাতীয় অনলাইন প্রেস ক্লাবের আহবায়ক প্রযুক্তিবিদ ড. জানে আলম রাবিদ ও সদস্য সচিব শামসুল আলম স্বপনের প্রাথমিক ভাবে অনুমোদন লাভ করে যা আগামী ১ মাসের ভিতর পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)