শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় রাউজানে বিপাকে গ্রাহকরা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় রাউজানে বিপাকে গ্রাহকরা
বুধবার ● ৮ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে সঞ্চয়পত্র বিক্রি বন্ধ থাকায় রাউজানে বিপাকে গ্রাহকরা

--- অলক চৌধুরী নয়ন, রাউজান (উত্তর) প্রতিনিধি :: রাউজানে সঞ্চয়পত্র বিক্রয় ও পুনঃবিনিয়োগ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সহস্রাধিক গ্রাহক। আগে সঞ্চয় অধিদপ্তর থেকে ম্যানুয়াল পদ্ধতিতে সঞ্চয় কুপন ইস্যু করে ডাকঘরে পাঠানো হতো। সেই কুপনের আলোকে সুদ ও আসল পরিশোধ সহ সব হতো ডাকঘরের মাধ্যমে। তবে গত বছরের এপ্রিল থেকে অনলাইন (অটোমেশন) ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পর থেকে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয় সঞ্চয়পত্রের কার্যক্রম । অনলাইন ব্যবস্থাপনা পদ্ধতি চালুর পর থেকে রাউজান উপজেলার ডাকঘর গুলোতে বন্ধ আছে সব ধরনের সঞ্চয়পত্র বিক্রয় এবং পুনঃবিনিয়োগ। যদিও রাউজান উপজেলা ডাকঘরে কম্পিউটার সহ যাবতীয় উপকরণ থাকলেও এখনও পর্যন্ত চালু হয়নি অনলাইনে (অটোমেশন) সঞ্চয়পত্র বিক্রয়, যার জন্য বিপাকে পড়েছেন গ্রাহকরা। এখন যারা সঞ্চয়পত্র ক্রয় করতে ইচ্ছুক তাদেরকে রাউজান উপজেলা ডাকঘর কর্তৃপক্ষ বলছেন চট্টগ্রাম জিপিওতে গিয়ে ক্রয় করার জন্য। একবার সঞ্চয়পত্র কিনতে চট্টগ্রাম জিপিওতে যেতে হয় কম করে হলেও তিনবার। প্রথমে ফাইল জমা করতে হয়, এর কয়দিন পর ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হয়, এর কিছুদিন পর মোবাইলে ম্যাসেজ আসলে সঞ্চয়পত্রের ডকুমেন্টস আনার জন্য যেতে হয়। এইভাবে সঞ্চয়পত্র ক্রয় করা অধিকাংশ গ্রাহকের পক্ষে শুধু কষ্টকর নয় করোনা ভাইরাসের কারণে সরকারের ঘোষিত লকডাউনের মধ্যে একপ্রকার অসম্ভব। সঞ্চয়পত্রের শতকরা ৯০ ভাগ গ্রাহক বয়োবৃদ্ধ এবং মহিলা। ত্রৈমাসিক সঞ্চয়পত্র যে কেউ করতে পারলেও পারিবারিক সঞ্চয়পত্র করতে পারে শুধু মহিলারাই যার মধ্যে বেশিরভাগ বয়স্ক। বেশিরভাগ দেখা যায় চাকরি থেকে অবসর নেওয়ার পর আবার কেউ প্রবাস থেকে দেশে আসার পর জমানো জীবনের শেষ সম্বল টুকু দিয়ে সঞ্চয়পত্র কিনে বাকী সময়টা আর্থিক ভাবে নিরাপদে কাটানোর চেষ্টা করেন । কিন্তু সেই আর্থিক নিরাপত্তার খাতটি এখন পড়েছে ঝুঁকির মধ্যে। বয়স্ক ব্যক্তি বা মহিলা কারো পক্ষেই সম্ভব নয় চট্টগ্রাম জিপিওতে গিয়ে সঞ্চয়পত্র কেনা। তাই এই অসহায় মানুষগুলো বাধ্য হয়ে বিভিন্ন বেসরকারি প্রতিষ্টানে বিনিয়োগ করছেন, আর পড়ছেন ঝুঁকির মধ্যে। আমরা অতীততেও অনেক এনজিওকে দেখেছি গ্রাহকদের টাকা নিয়ে উধাও হয়ে যেতে । তাই এনজিও গুলো বেশি মুনাফা দেওয়ার পরও সাধারণ মানুষ নিরাপত্তার স্বার্থে রাউজান ডাকঘর থেকে সঞ্চয়পত্র কিনতেন। এখন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা মানুষগুলো যার বেশিরভাগ বয়োবৃদ্ধ তাঁরা জীবনের শেষ সম্বলটুকু এনজিও বা বিভিন্ন বেসরকারি প্রতিষ্টানে বিনিয়োগ করে যদি ক্ষতির সম্মুখীন হয় তাহলে প্রাণঘাতি হওয়া ছাড়া আর বিকল্প কোন পথ এদের কাছে খোলা থাকবে না। অতীতেও আমরা দেখেছি শেয়ার মার্কেটে এবং কিছু হায় হায় কোম্পানির দ্বারা প্রতারিত হয়ে কিছু মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে। তাই রাউজানে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীদের দাবি দ্রুত রাউজান উপজেলার ডাকঘরে অনলাইনে সঞ্চয়পত্র বিক্রয় করার ব্যবস্থা যেন করা হয়।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)