বুধবার ● ৮ জুলাই ২০২০
প্রথম পাতা » খাগড়াছড়ি » পিসিজেএসএস এর উভয় অংশকে আন্দোলনের ভুল পথ পরিহারের আহ্বান জানিয়েছে ইউপিডিএফ
পিসিজেএসএস এর উভয় অংশকে আন্দোলনের ভুল পথ পরিহারের আহ্বান জানিয়েছে ইউপিডিএফ
সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মুল)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা শাসকগোষ্ঠীর পাতানো ফাঁদ থেকে বেরিয়ে এসে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে শরীক হওয়ার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উভয় অংশের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নের বাঘমারা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় পিসিজেএসএস-এর একটি অংশের ৬ সদস্য নিহত ও অপর ৩ জন আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বুধবার ৮ জুলাই এক বিবৃতিতে তিনি এ গুরুত্বপূর্ণ আহ্বান জানান ইউপিডিএফ-মুল।
তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উভয় অংশের প্রত্যেক নেতা-কর্মীকে বুঝতে হবে যে, শাসকগোষ্ঠী পাহাড়িদের মধ্যে সব সময় ভ্রাতৃঘাতি সংঘাত বাঁধিয়ে দিয়ে নিজেদের হীন কায়েমী স্বার্থ হাসিল করতে চায়। গত ২৩ বছর ধরে তারা এ অপকৌশল প্রয়োগ করে আসছে।’
ইউপিডিএফ নেতা উভয় অংশের নেতৃত্বকে কথা ও কাজে মিল রাখার আহ্বান জানিয়ে বলেন, ‘একদিকে ঐক্যের আহ্বান এবং অন্যদিকে উস্কানিমূলক আচরণ ও রক্তাক্ত হামলা তাদের রাজনৈতিক ও আদর্শিক দৈন্যতারই পরিচায়ক এবং তা ঐক্য ও জাতীয় স্বার্থের জন্য চরম হানিকর।’
শাসকগোষ্ঠীর কোলে থেকে কখনোই জনগণের স্বার্থে আন্দোলন করা যায় না মন্তব্য করে সচিব চাকমা বলেন, ‘এ চরম সত্য সবচেয়ে বেশী বোঝার কথা জনসংহতি সমিতির উভয় অংশের নেতৃত্বের। কারণ চুক্তি-পূর্ব সময়ে যে আন্দোলন হয়েছে তা শাসকগোষ্ঠীর মন যুগিয়ে করা হয়নি।’
ইউপিডিএফ-এর অবস্থান বরাবরই ভ্রাতৃঘাতি সংঘাতের বিপক্ষে ও বৃহত্তর জাতীয় ঐক্যের পক্ষে বলে তিনি উল্লেখ করেন এবং পিসিজেএসএস-এর উভয় অংশকে আন্দোলনের ভ্রান্ত ও জাতির জন্য চরম অনিষ্টকর পথ পরিহার করে জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১