বৃহস্পতিবার ● ৩ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে ১১কোটি টাকা ব্যয়ে ব্রিজ ও সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বান্দরবানে ১১কোটি টাকা ব্যয়ে ব্রিজ ও সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
বান্দরবান প্রতিনিধি :: তিন পার্বত্য জেলায় দূর্যোগে ক্ষতিগ্রস্থ পল্লী সড়ক উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)এর আওতায় প্রায় ১১ কোটি টাকার ব্রিজ ও পল্লী সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর সকালে তারছা ইউপি সড়ক, বীর বাহাদুর নগর সড়ক, শিশু পরিবার সড়ক, ছাইংগ্যা সরকারী প্রথমিক বিদ্যালয় সড়ক ও বিক্রছিড়া মুসলিম পাড়া ব্রিজ নির্মাণে প্রায় ১১ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এসব প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উন্নয়ন মূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পৌর মেয়র মো. ইসলাম বেবী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এনএসএম জিললুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কেলু মং মারমা, জেলা যুবলীগ নেতা মো. আজম, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ও পৌর কাউন্সিলর আবুল খায়ের আবু প্রমূখ উপস্থিত ছিলেন।





বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ