শিরোনাম:
●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের
রাঙামাটি, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
প্রথম পাতা » কিশোরগঞ্জ » পর্যটন কেন্দ্র মিথামাইন সম্বন্ধে ধারনা
প্রথম পাতা » কিশোরগঞ্জ » পর্যটন কেন্দ্র মিথামাইন সম্বন্ধে ধারনা
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পর্যটন কেন্দ্র মিথামাইন সম্বন্ধে ধারনা

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তবীর প্রতীক কর্নেল (অবঃ) মোহাম্মেদ দিদারুল আলম :: বাংলাদেশের কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলাগুলু ভারতের মেঘালয় পার্বত্য রাজ্যের পাদদেশে অবস্থিত। পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়া অঞ্চল চেরাপুঞ্জি এই মেঘালয় রাজ্যেই অবস্থিত। চেরাপুঞ্জি আমাদের এই তিন জেলার মাথার উপড়েই অবস্থান করছে।
বর্ষাকালে মেঘালয়- আসামসহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ে যে বৃষ্টিপাত হয় তা পুরোটাই নেমে আসে আমাদের এই তিন জেলায়। ফলে বর্ষাকালে এই জেলাগুলুর অধিকাংশ স্থান পানিতে ডুবে যায়।দেখতে অনেকটা সাগরের মত দেখায়। আবার শীতকালে পানি নেমে গেলে চাষাবাদ হয়।
মিথামাইন কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা। আমাদের রাষ্ট্রপতির জন্ম স্থান। তিনি এখান থেকে সব সময় এম পি নির্বাচিত হয়েছেন। এম পি - ডেপুটি স্পিকার- স্পিকার- রাষ্ট্রপতি। এই হল তাঁর রাজনৈতিক ক্যারিয়ার। সফলতার চূড়ান্ত।
এই সফল রাজনীতিবিদ তাঁর উপজেলাসহ হাওড় অঞ্চলের যাতায়াতের সুবিধার জন্য ৩০ কিমির একটি রাস্তা বানিয়েছেন। মিথামাইন - ইটনা - অষ্টগ্রাম এই তিন উপজেলাকে এই রাস্তার দ্বারা সংযুক্ত করেছেন।
খুবই উন্নতমানের রাস্তা। দুই পাশে অথৈ পানি, মাঝখানে বিশ্বমানের রাস্তা। এক অসাধারণ ড্রাইভ, অসাধারণ দৃশ্য। তাই ভ্রমণ পিপাসুরা হামলে পরেছেন। ব্লগারেরা অনেক অনেক ভিডিও করেছেন । ইউ টিউবে ভাইরাল করছেন।
এসব দেখে আমারও ইচ্ছা জেগেছে ওখানে যেতে। তাই বের হয়ে পরলাম এবং বেড়িয়ে আসলাম। সত্যি দারুণ।
মিথামাইন যেতে হলে - প্রথমে যেতে হবে নিকলি উপজেলা। ঢাকা থেকে ১০০ কিমির কিছু বেশি। ভৈরব-কটিয়াদি হয়ে যেতে হবে। নিকলি যেতে শেষ ১০ কিমি রাস্তার দুপাশেই হাওড়। এটা একটা চমৎকারট্যুরিস্ট স্পট। এখানে থাকা খাওয়ার যথেষ্ট হোটেল রেস্তুরা আছে।
জোয়ানেরা দিনে দিনে নিকলি - মিথামাইন - অষ্টগ্রাম ভ্রমণ করে আসতে পারবেন। খুব ভোরে বের হলে রাত ১০/১১ টায় ফেরত আসতে পারবেন। নিকলিতে নৌকা/ স্পিড বোট আপনার অপেক্ষায় আছে। ১.৫ ঘণ্টা / আধা ঘণ্টা লাগে। রাষ্ট্রপতির বাড়ি দেখে আসতে পারবেন। সাথে সেই বিখ্যাত সড়ক ।
তবে এটার আকর্ষণ হল চার মাস, জুলাই টু অক্টোবর । এর আগে পরে পানি কম থাকে। আশা করি এই তথ্য গুলু ভ্রমণ পিপাসুদের কাজে লাগবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)