শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
মঙ্গলবার ● ২৬ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কিশোরগঞ্জের কটিয়াদীতে তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

--- সংবাদ বিজ্ঞপ্তি :: বৈষম্যহীন ও সামাজিক সম্প্রীতির আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের পরিবর্তনের এজেন্ট হিসাবে তৈরী করার লক্ষ্যে দি হাঙ্গার প্রজেক্ট - বাংলাদেশ এর ‘পিস বিল্ডিং-Peace Building’ কার্যক্রমের অংশ হিসাবে “শান্তি ও স্থিতিশীলতা অর্জনে সম্মিলিত উদ্যোগ (এমআইপিএস) Multi-stakeholder Initiative for Peace and Stability (MIPS)” প্রকল্পের আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সদস্যদের তিন দিনের “তরুণ নেতৃত্ব বিকাশ বিষয়ক প্রশিক্ষণ” অনুষ্ঠিত হয়েছে। ২৩-২৫ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কটিয়াদী, কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দি হাঙ্গার প্রজেক্ট – বাংলাদেশ এর উত্তম কুমার সরকার, মো: মনিরুজ্জামন ও মোহাম্মদ আখতারুজ্জামান।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল তরুণদের মাঝে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে সহিংসতা প্রতিরোধ এবং তাদেরকে একটি উদার, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের জন্য পরিবর্তনের এজেন্ট হিসেবে প্রস্তুত করা। জাতি, ধর্ম,বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান নিশ্চিত করতে এবং ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে তরুণদের নেতৃত্বে সামাজিক উদ্যোগ গ্রহণে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর সদস্যদের সক্ষমতা বৃদ্ধি করা।
পিএফজি’র পিস অ্যাম্বাসেডর মোজাম্মেল হক এর সঞ্চালনায় কটিয়াদী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সালাউদ্দিন ভূইয়া সবুজ এর সভাপতিত্বে সমাপনী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজ পরিবর্তনে তরুণদের এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ গ্রহণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে তরুণরা যে কোন পজেটিভ উদ্যোগের মাধ্যমে সমাজকে পরিবর্তন করে দিতে পারে। প্রশিক্ষণ সমাপনী সভায় আরো বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাইমেনুল ইসলাম, প্রশিক্ষক উত্তম কুমার সরকার, প্রমুখ। প্রশিক্ষণ সমাপনীতে অনুভূতি প্রকাশ করে ওয়াইপিএজি’র সহ-সমন্বয়কারী নাহিদা সুলতানা উর্মি বলেন, এই প্রশিক্ষণের মাধমে আমরা সামাজিক দায়বদ্ধতা সম্পর্কে যে জ্ঞান অর্জন করেছি, তা সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে যে কোন সামাজিক উদ্যোগ গ্রহণে সাহায্য করবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)