শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ জুন ২০২১
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশের সাথে দফারফা করে আদম ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ
প্রথম পাতা » ঝালকাঠি » পুলিশের সাথে দফারফা করে আদম ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ
রবিবার ● ৬ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশের সাথে দফারফা করে আদম ব্যবসায়ীকে ছেড়ে দেয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি প্রতিনিধি :: বিদেশে নেওয়ার প্রলোভন দিয়ে নেয়া ৩ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাইতে গিয়ে বিএইচআরসি কর্মী মিজানুর রহমান (৩৮) ও তার স্ত্রী স্কুলশিক্ষিকা মোসা: সুলতানা রাজিয়া ইতি (৩০) রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামের আদমব্যবসায়ী সেলিম মাহমুদ ও দল বলের শারীরিক প্রহারের অভিযোগ পাওয়া গছে। এ বিষয় তারা রাজাপুর থানার সাহায্য চাইলে এসআই শরীফসহ কয়েক পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে সন্ত্রাসী মোঃ লিটন (৪০)কে আটক করলেও ইউপি সদস্য মোঃ মনিরের সাথে দফারফা করে তাকে ছেড়ে দিয়েছে চলে আসে বলে অভিযোগ উঠেছে। এ সময় তাদের হামলা থেকে বাঁচাতে এলে উক্ত সন্ত্রাসী চক্র একই এলাকার ব্যবসায়ী ও অব:পুলিশ সদস্য ইউনুস হাং য়ের পুত্র শাহীন (৩৫) কেও মারধর করে সাথে থাকা গরু বিক্রির ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে।
গত ৫ জুন শনিবার বেলা এগারটায় চল্লিশকাহনিয়া যুব উন্নয়ন ক্লাবের সামনে এ হামলা-মারধরের ঘটনায় আহত দম্পতিকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় শনিবার বিকাল ৫টায় বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন (বিএইচআরসি) কর্মী মিজানুর রহমান রাজাপুর থানায় ৪জনকে আসামী করে রাজাপুর থানায় অভিযোগ প্রদান করেছে। অন্যদিকে একই স্থানে সন্ত্রাসীদের হামলায় আহত ও অর্থ ছিনতাইযের শিকার মোঃ শাহীন বাদী হয়ে রাজাপুর থানায় ৪জন নামধারী ও অজ্ঞাত ৫/৭জন সহ ১০জনকে আসামীকরে পৃথক লিখিত অভিযোগ প্রদান করেছে।
বিএইচআরসি কর্মী মিজানুর রহমান অভিযোগে উল্লেখ করেন, ২০১১সালে তার শ্বশুরবাড়ীর সাথে ঘনিষ্টতার সুবাদে সেই এলাকার সুলতান হাওলাদারের পুত্র সৌদি প্রবাসী আদম ব্যবসায়ী সেলিম মাহমুদ দু’দফায় ৩লাখ ৭৬হাজার টাকা নেয়। পরবর্তীতে বিদেশে নিতে না পারায় উক্ত টাকা ফেরৎ চাইলে বিভিন্নরকম তালবাহানা করে আদমব্যবসায়ী সেলিম ও তার পিতা দীর্গ ১০ বছর অতিবাহিত করে। এ অবস্থায় আদমব্যবসায়ী সেলিম বিদেশ থেকে ফিরে আসার সংবাদ পেয়ে শনিবার বেলা এগারটায় চল্লিশ কাহনিয়া যুব উন্নয়ন ক্লাবের সামনে পেয়েপাওনা ৩লাখ ৭৬হাজার টাকাফেরত চায়।
এতে ক্ষিপ্ত হয়ে আদম ব্যবসায়ী সুলতান হাওলাদারের পুত্র সেলিম মাহমুদ (৪৫), মৃত মেম্বার আলীর পুত্র মোঃ লিটন (৪০), মৃত আঃ আজিজের পুত্র মোঃ মামুন (৩৫), মৃত আতাহার আলী মৃধার পুত্র সাইদুল মৃধা (৩৫) বিএইচআরসি কর্মী মিজানুর ও তার স্ত্রী স্কুল শিক্ষিকা মোসা: সুলতানা রাজিয়া কে হত্যার উদ্দেশ্যে বেধরক মারধর করে। এ সময় আসামীরা শিক্ষিকা সুলতানা রাজিয়া ইতির গলার চেইন ও কানের দুলসহ লক্ষাধিক টাকার স্বর্নালংকার ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করেন।
অন্যদিকে ব্যবসায়ী মোঃ শাহীনতার অভিযোগে উল্লেখ করেন, একই দিন সোয়াএগারটার দিকে সে তার পৈত্তিক বাড়ি থেকে শাহরুমীর বাজার দিকে যাবার পথে মৃত মেম্বর আলী বয়াতীর পুত্র লিটন বয়াতী,মৃত আতাহার মৃধার পুত্র সাইদুল ও মৃত আজিজ হাওলাদারের পুত্র মামুন সহ একদল লোক তার উপর হামলা ও মার ধর করে অচেতন করে ফেলে সাথে থাকা প্রায় ৮০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ব্যাপারে শাহীন বাদী হয়ে শনিবার সন্ধ্যায় মৃত মেম্বর আলী বয়াতীর পুত্র লিটন বয়াতী, মৃত আতাহার মৃধার পুত্র সাইদুল ও মৃত আজিজ হাওলাদারের পুত্র মামুনসহ অজ্ঞাত ১০জনকে আসামী করে রাজাপুর থানা অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে রাজাপুর থানার ডিউটি অফিসার এসআই জসিম জানায়, রাজাপুর উপজেলার চল্লিশ কাহনিয়া গ্রামে পৃথক দুটি মারধরের অভিযোগে দুটি অভিযোগ করা হয়েছে। ঘটনা দুটোই তদন্তাধীন রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছে।





ঝালকাঠি এর আরও খবর

পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ
ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন
ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল
ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম
ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক ঝালকাঠিতে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার
ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি  অনুষ্ঠিত ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)