বুধবার ● ১৬ জুন ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুটি হত্যা মামলার আসামি কোপা সামছু গ্রেফতার
দুটি হত্যা মামলার আসামি কোপা সামছু গ্রেফতার
মো. ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে চাঞ্চল্যকর ইউপি সদস্য রবীন্দ্র হত্যা মামলা ও জোবায়ের হত্যা মামলার আসামি মো.সামছুল ওরফে কোপা সামছুকে (৪৫) অস্ত্রও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার দিবাগত রাতে তাকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের কাটাখালী ঘাট থেকে নৌকা তৈরীর ডেক থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ এলজি, ২ রাউন্ড গুলি, ১হাতুড়ি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মো.সামছুল ওরফে কোপা সামছু জাহাজমারা ইউনিয়নের মো.সাইদুল হক প্রকাশ সধু মাঝির ছেলে।
আজ বুধবার ১৬ জুন সকাল ১১টায় হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, গত (৯ জুন) দিবাগত গভীর রাতে হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে ইউপি সদস্য রবীন্দ্রচন্দ্র দাসকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ২০ নং আসামি এবং গত (১৯ মে) পূর্ব বিরোধের জের ধরে সোনাদিয়া ইউনিয়নে জোবায়েকে কুপিয়ে হত্যা করা হয়। সে ওই হত্যা মামলার ৮নং আসামি।
ওসি আবুল খায়ের বলেন,গ্রেফতারকৃত আসামিকে আজ দুপুরের দিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ
মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩
কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু
চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা