শিরোনাম:
●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আরও দশ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্ননীড়
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আরও দশ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্ননীড়
বৃহস্পতিবার ● ১৭ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে আরও দশ ভূমিহীন পরিবার পাচ্ছে স্বপ্ননীড়

ছবি : সংবাদ সংক্রান্তনাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি :: মুজিববর্ষে উপহার হিসেবে নওগাঁর আত্রাইয়ে দ্বিতীয় ধাপে দশ ভূমি ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সরকারী বাড়ী। বাড়ীগুলো আগামী ২০ জুন প্রধান মন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে হস্তান্তরের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতিমধ্যে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশিদ প্রকল্প স্থান পরিদর্শণ করে সন্তষ্টি প্রকাশ করেছেন।

জানা যায়, গৃহহীনদের গৃহের অভাব লাঘবে এবং তাদের মুখে হাঁসি ফোটাতে“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্প অনুযায়ী মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে গৃহ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত প্রকল্পের অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর তত্তাবধানে শাহাগোলা ইউনিয়নের রসুলপুর নামক স্থানে দশ পরিবারের জন্য সরকারী যাইগাতে ঘড় নির্মাণ করা হয়েছে। জনপ্রতিনিধি, ভূমি এবং প্রকল্প অফিসের সমন্বয়ে তৈরিকৃত ঘড়গুলো আবেদনের প্রেক্ষিতে উপজেলার স্থায়ী বাসিন্দা ভূমি এবং গৃহহীনদের মাঝে দেওয়ার কাজ সমাপ্ত করা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রতি পরিবারের জন্য দুই শতক জায়গার উপর দুটি চৌচালা বিশিষ্ট রঙ্গিন ঢেউ টিনের ঘড় তাতে দুটি করে জানালা ও দরজা, ইটের দেয়াল এবং পাকা মেঝে রয়েছে। এছাড়া বারান্দা এবং আলাদা স্থানে রান্না ঘর ও টয়লেট সেইসাথে বিদ্যুত সংযোগ ও পানির সুব্যবস্থা রয়েছে। প্রতিটি বাড়ীর সামনে ফলজ এবং বনজ গাছের চারা লাগানো রয়েছে যা নওগাঁ জেলা প্রশাসক এর উদ্যোগে হয়েছে বলে জানান ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় পরিবারের জন্য উপহার স্বরুপ এসব স্বপ্ননীড় তৈরী করে দিচ্ছেন। সরকারের এই কর্মসূচির মূল উদ্দেশ্য মানুষের জীবনমানের উন্নয়ন এবং কোনো মানুষ যেন বাসগৃহ ছাড়া না থাকেন ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)