শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৭ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে রাঙামাটিতে প্রশাসন তৎপর
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৭ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে রাঙামাটিতে প্রশাসন তৎপর
বৃহস্পতিবার ● ১ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭ দিনের কঠোর লকডাউন কার্যকর করতে রাঙামাটিতে প্রশাসন তৎপর

ছবি : রাঙামাটি শহরে প্রশাসনের তৎপরতাছবি : ভেদ ভেদী এলাকায় পুলিশের চেক পোষ্টছবি : রাঙামাটি কোর্ট বিল্ডিং এলাকা জনশূণ্যনির্মল বড়ুয়া মিলন :: করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমনের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার আজ ১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই বুধবার মধ্যরাত পর্যন্ত সারা দেশে কঠোর লকডাউন ঘোষনা করেন।
এ বিষয়ে মন্ত্রীপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা ২১টি শর্ত দিয়ে গতকাল ৩০ জুন করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯)-এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধি-নিষেধ আরোপ করেন।
আজ ১ জুলাই বৃহস্পতিবার সরকার ঘোষিত কঠোর লকডাউন প্রথমদিন কার্যকর করতে রাঙামাটি শহরের মানিকছড়ি, ভেদ ভেদী, কলেজ গেইট, বনরুপা, পুরতন বাস ষ্টেশন (দোয়েল চত্বর মোড়), ইন্দ্রপরী সিনেমা হল মোড়, রিজার্ভবাজার ও তবলছড়ি বাজার এলাকায় সকাল থেকে পুলিশ চেকপোষ্ট বসিয়ে সল্প সংখ্যাক চলাচলকারি যানবাহন চেক করতে দেখা গেছে।
রাঙামাটি জেলা শহরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়সহ গুরুত্বপূর্ণ কিছু সরকারি অফিস সীমিত পরিসরে খোলা ছিল এছাড়া সকল সরকারি, বে-সরকারি অফিস বন্ধ ছিল। জুন ক্লোজিং এর কারণে সকল ব্যাংক খোলা ছিল তবে কোন ধরনের ব্যাংকিং লেন-দেন হয়নি।
শহরের বনরুপা ও তবলছড়ি এলাকার সকল মার্কেট, দোকান-পাট বন্ধ ছিল। তবে রিজার্ভবাজার এলাকায় অধিকাংশ মার্কেট ও দোকান খোলা ছিল এবং জনসমাগম বেশী দেখা গেছে।
কঠোর লকডাউন প্রথমদিন কার্যকর করতে মাঠ পর্যায়ে নিয়োজিত পুলিশ সদস্যদের তদারকি করতে রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ ও রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন গাড়ি নিয়ে শহরে টহল দিতে দেখা গেছে।
সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন প্রথমদিন কার্যকর করতে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদের একাধিক ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) রাঙামাটি শহরে টহল দিতে দেখা গেছে। এসময় ভ্রাম্যমান আদালতের সাথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ বাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা যৌথভাবে টহল দেন।
কঠোর লকডাউন প্রথমদিন শহরে জনসাধারনের চলাচল অনেক কম ছিল, জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে লোকজন বের হয়নি। আইনশৃঙ্খলা এবং জরুরী পরিসেবা কৃষি পণ্য, খাদ্যদ্রব্য, স্বাস্থ্য সেবা, রোগীবাহি গাড়ি, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা ফার্মাসিটিক্যাল ও গণমাধ্যমের গাড়ি ব্যতিত যাত্রীবাহি কোন ধরনের গাড়ি শহরের মধ্যে চলাচল করেনি।
কঠোর লকডাউন কার্যকর করতে ভেদ ভেদী এলাকায় নিয়োজিত পুলিশের এসআই আব্দুর রহমান বলেন, অন্য বারের চেয়ে সাধারন জনগণ রাস্তায় অনেক কম বের হচ্ছে। মানুষজন এখনো কোন ধরনের ক্ষোভ দেখাতে দেখা যাযনি। সবার মনে করোনার ভয় লক্ষ করা গেছে।
কঠোর লকডাউন কার্যকর করতে ইন্দ্রপরী সিনেমা হল মোড় এলাকায় নিয়োজিত পুলিশের এসআই সুমতি চাকমা বলেন, রিজার্ভবাজার এলাকায় দোকানপাট বন্ধ রাখতে আমরা গিয়ে বার-বার বলে আসছি, ম্যাজিষ্ট্রেট স্যার মোবাইল কোর্ট নিয়ে গেলে দোকান বন্ধ করে দোকানের ভিতর বসে থাকে। মোবাইল কোর্ট এর গাড়ি চলে গেলে দোকান আবার তারা খোলে বসে। তার পরও আমরা তাদের সরকারি নির্দেশনা বুঝি বলার চেষ্টা করেছি।
কোন ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই প্রথমদিন কঠোর লকডাউন কার্যকর হচ্ছে এবং সরকার জারিকৃত বিধি-নিষেধ কঠোরভাবে প্রতিপালনের জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মতৎপর বলে এসআই সুমতি চাকমা জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত
লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা
পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি
মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান
পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল
কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)