শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » কুষ্টিয়া » যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক কারাগারে
প্রথম পাতা » কুষ্টিয়া » যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক কারাগারে
শুক্রবার ● ২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কুষ্টিয়ার দুই সাংবাদিক কারাগারে

ছবি : সংবাদ সংক্রান্ত-কে এম শাহীন রেজাকে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ায় নির্মানাধীন মেডিকেল কলেজ প্রকল্প সংক্রান্ত আইএমইডি’র তদন্ত রিপোর্টের সূত্র ধরে করা প্রতিবেদনে সংক্ষুব্ধ যুবলীগ নেতার দায়ের করা তথ্য প্রযুক্তি নিরাপত্তা আইনের মামলায় “ভয়েজ অব কুষ্টিয়া” নামের স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদক মুন্সী শাহীন আহমেদ জুয়েল এবং বার্তা সম্পাদক অঞ্জন কুমার শীল শুভ’কে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গতকাল বুধবার ভোর রাতে তাদের নিজ বাসা থেকে তুলে নিয়ে আসে গোয়েন্দা পুলিশের একটি টিম। পরে বিকেলে তাদের বিরুদ্ধে ২০১৮ সালের প্রযুক্তি নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করে সন্ধ্যায় আদালতে সৌপর্দ করে পুলিশ।
বুধবার বিকেল ৫টায় ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার দুই আসামীকে কুষ্টিয়া অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে সৌপর্দ করলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন বলে নিশ্চিত করেন আদালত পুলিশের পরিদর্শক সঞ্জয় কুমার।
গ্রেফতারকৃত দুই সাংবাদিকের বাড়ি সদর উপজেরার নলখোলা পাটিকাবাড়ি গ্রামের বাসিন্দা মৃত: মুন্সী মখলেসুর রহমানের ছেলে মুন্সী শাহীন আহমেদ জুয়েল (৪২) এবং কুষ্টিয়া শহরের থানাপাড়াস্থ এসভিপি সড়কের বাসিন্দা মৃত: অখিল কৃষ্ণশীলের ছেলে অঞ্জন কুমার শীল শুভ(২৮)।
কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মামলা বাদি মিজানুর রহমান মিজুর দেয়া এজাহার সুত্রে জানা যায়, গত ২৮জুন “ভয়েস অফ কুষ্টিয়া” নামে সরকারের অনুমোদনহীন একটি নিউজ পোর্টাল সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত ও ভাবমুর্তি ক্ষুন্ন করার হীণ উদ্দেশ্যে “কুষ্টিয়া মেডিকেল কলেজে রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার” শিরোনামে সংবাদ প্রকাশ করে। উক্ত মিথ্যা খবরের শেষাংশে উল্লেখ করা হয়েছে- ‘কুষ্টিয়া মেডিকেল কলেজে একটি ভবন নির্মানে রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহারের কথাও উঠে আসে প্রতিবেদনে। ২০১৯ সালের ১জানুয়ারী ভবনের একটি অংশ ধ্বসে পড়ে এতে ১ শ্রমিক নিহত ও ১০ শ্রমিক আহত হন। মেডিকেল কলেজের নির্মান শেষ হওয়া কোন অংশ ধ্বসে পড়েনি। নির্মান কাজ চলাবস্থায় দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে’। এজাহারে এমনটি দাবি করে মিথ্যা বানোয়াট ও হীনউদ্দেশ্য মূলক সংবাদ প্রকাশের অভিযোগ এনেছে এজাহারকারী। মামলাটিতে দুইজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
গ্রেফতারকৃত অঞ্জন কুমার শীল শুভর স্ত্রী স্মৃতি বানী শীলের অভিযোগ, “গত ১১জুন গভীর রাতে নারীর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ২১জুন কুষ্টিয়া মডেল থানায় হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে মামলা করেন আহত ওই নারীর মা। এই ঘটনার নিউজ প্রকাশ হয়েছিলো ভয়েস অব কুষ্টিয়ায়। ওই মামলায় এজাহারে মিজানুর রহমান মিজুর নাম ছিল। ওই সংবাদের প্রতিশোধ নিতেই আমার স্বামীর বিরুদ্ধে এই বানোয়াট অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করে হয়রানি করছে”।

শাহীন আহমেদ জুয়েলের স্ত্রী সেলিনা আক্তারের জানায়, বুধবার ভোর রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমাদের থানাপাড়াস্থ বাসা তাকে তুলে নিয়ে যায়। পুলিশ আমাকে জানায় জুয়েলের সাথে আমরা একটু কথা বলতে চাই। কিছু তথ্য জানা দরকার সেজন্য নিয়ে যাচ্ছি। বিকেলে শুনি জুয়েলের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। দেখুন, কুষ্টিয়া মেডিকেলের অনিয়মের বিষয়ে সারা কুষ্টিয়াবাসী জানে, আপনারাও জানেন, তাছাড়া সরকারের পক্ষ থেকে তদন্তেও প্রমান পাইছে অনিয়মের কথা, সরকারের তদন্ত রিপোর্ট ধরিই ভয়েস অব কুষ্টিয়া অনলাইন পত্রিকায় নিউজ হইচে। মামলা যদি করতিই হয় সরকারের ওই তদন্ত রিপোর্টের বিরুদ্ধে করুক। এটা হয়রানি করার জন্যই মামলা করেছে।

কুষ্টিয়া মডেল থানার ওসি পুলিশ পরিদর্শক সাব্বিরুল আলম অভিযোগ অস্বীকার করে বলেন, পূর্বের কোন সংবাদ প্রকাশের সাথে এই মামলার সম্পর্ক নেই। কুষ্টিয়া মেডিকেল কলেজে রডের পরিবর্তে বাঁশ ও কাঠ ব্যবহার করা হয়েছে বলে একটি সংবাদ প্রকাশ করে তাঁরা ফেসবুকে ভাইরাল করেছে। এঘটনায় দুইজনের নামে তথ্য প্রযুক্তি নিরাপত্তা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তদন্তে সবকিছু বেড়িয়ে আসবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড় চুয়াডাঙ্গার শিক্ষা প্রকৌশলী কমিশন বাণিজ্যে গড়েছেন সম্পদের পাহাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)