শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
রাঙামাটি, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা
মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সংবর্ধনা

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: “ নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যে” নওগাঁর আত্রাইয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে মহিলা বিষয়ক অফিস ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়।

মঙ্গলবার ৯ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন করে। অনুষ্ঠানে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচ শ্রেষ্ঠ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও শেখ মো: আলাউল ইসলাম। সভায় সহকারী কমিশনার(ভূমি) নূরে আলম সিদ্দিক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এএফএম মুনসুর রহমান, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় মোছা: ছালমা বেগম, নির্যাতনের দু:স্বপ্ন মুছে ফেলে নতুন জীবন শুরু করায় মোছা: চম্পা বিবি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় মোছা: সাথী আক্তার,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন করায় নাজমুন নাহার এবং সফল জননী নারী হিসাবে শেফালী রাণী সূত্রধরকে জয়িতার সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শেখ মো: আলাউল ইসলাম বলেন, খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক এবং নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া। নারীর ক্ষমতায়ন ও শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন, অধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তাঁর অবদান ছিলো অনন্য। বিবিসি বাংলার জরিপে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ’ তালিকায় অন্যতম বীরযোদ্ধা এ মহীয়সী নারী।

অপরদিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির উদ্যোগে পতাকা উত্তোলনের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের উদ্বোধন, মানববন্ধন এবং আলোচনা সভা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)