শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম পাতা » কুষ্টিয়া » কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কুষ্টিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

--- কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগরের তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রতিবছরের ন্যয় এবারও অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করেছে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল। রবি ও সোম (২৮ ও ২৯) তারিখ দু’দিন ধরে সকাল ৯টায় কুমারখালীর আলাউদ্দিন নগরে অবস্থিত তহিরন নেছা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে শুরু হয় এ চক্ষু চিকিৎসা ক্যাম্প। আয়োজক সূত্রে জানা গেছে, চলতি বছর প্রায় ৪ হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে, যার মধ্যে এক হাজার রোগীর ছানি অপারেশন সম্পন্ন করা হবে। গত ২১ বছর ধরে এ ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করছে হাসপাতালটি। এ সময়ের মধ্যে প্রায় ৫০ হাজার মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন এবং ১৫ হাজারেরও বেশি রোগীর ছানি অপারেশন সম্পন্ন হয়েছে।
২৯ তারিখ দুপুরে সরেজমিনে দেখা গেছে, হাসপাতাল চত্বরে বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপচে পড়া ভিড়। অনেকে এসেছেন দূর-দূরান্ত থেকে। স্বেচ্ছাসেবকেরা তাদের দিকনির্দেশনা দিচ্ছেন এবং খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতাল থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল চিকিৎসাসেবা দিচ্ছেন। চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামের ফজিলা খাতুন বলেন, চোখে ছানি পড়েছে। আমরা গরিব মানুষ বাইরে অপারেশন করাতে ২৫ হাজার টাকা চেয়েছে। ফ্রি শুনে এখানে এসেছি। জিয়ারখী ইউনিয়নের কমলাপুরের বৃদ্ধা ছলেমান বলেন, কয়েক বছর আগে এখান থেকে এক চোখের অপারেশন করিয়েছিলাম। এবার মাইকে শুনে অন্য চোখের জন্য এসেছি। ফ্রি সেবা পেয়ে খুব ভালো লাগছে। স্থানীয় বাসিন্দা রিগ্যান বলেন, বাইরে ছানি অপারেশন করাতে ২০-২৫ হাজার টাকা লাগে, যা অনেকের সামর্থ্যের বাইরে। তহিরন নেছা হাসপাতালের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশন ও তহিরন নেছা হাসপাতাল কর্তপক্ষ জানান, শিল্পপতি সমাজসেবক ও শিক্ষানুরাগী আলাউদ্দিন আহমেদের উদ্যোগে ২০০৪ সাল থেকে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শুরু হয় এ ক্যাম্প। স্থানীয় মানুষদের জন্য এটি এখন একটি নিয়মিত ও আস্থার জায়গা হয়ে উঠেছে। তবে ২০২৫ সাল থেকে হাসপাতালটিতে চালু হওয়া আধুনিক ভিশন সেন্টারের মাধ্যমে নিয়মিত চোখের পরীক্ষা, ছানি রোগী বাছাই ও ফলোআপ সেবা চালু রয়েছে। নির্বাচিত রোগীদের নিরাপদ পরিবহনের মাধ্যমে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করানো হয়।
তহিরন নেছা হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুল ইসলাম বলেন, আমাদের লক্ষ্য, অর্থাভাবে কেউ যেন দৃষ্টিশক্তি হারিয়ে না ফেলে। হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালের লি: এর কর্ণধর আলাউদ্দিন আহমেদের অর্থায়নে ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের সহযোগিতায় গেল ২১ বছরে ৫০ হাজারের বেশি মানুষকে বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছেন যার মধ্যে ১৫ হাজারের বেশি ছানি অপারেশন করা হয়েছে। এই দুদিনে প্রায় এক হাজারেরও বেশী ছানি অপারেশনের জন্য দুস্থ রোগীদের পেয়েছি তাদের পাঠানোর জন্য প্রক্রিয়া চলমান রয়েছে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)