শিরোনাম:
●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় সিইসি-কে ধন্যবাদ জানিয়েছেন জুঁই চাকমা

--- স্টাফ রিপোর্টার :: আজ শুক্রবার সকাল ১১টায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অস্থায়ী কার্যালয় হাসপাতাল এলাকায় এক ভিডিও বার্তায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোটের তফসিল ঘোষণা করায় রাঙামটি জেলা কমিটির পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনের সকল কে ধন্যবাদ জানিয়েছেন রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।
ভিডিও বার্তায় তিনি বলেন, ১৭ মাসে কোন দলের কি ভুমিকা ছিলো নিজেরাই দেখেছেন। একটু স্মরণ করলে আপনাদের সব কিছু মনে পড়ে যাবে।
আমি এবং আমার পার্টি প্রগতিশীল রাজনীতির পক্ষে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য-মানবিক মর্যাদা- সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ।
এবারের নতুন ভোটার, নারী ভোটার, প্রগতিশীল ভোটারদের কাছে জুঁই চাকমা আহবান জানিয়ে বলেন, সুযোগ এসেছে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি মানুষকে আপনাদের ভোট প্রয়োগের মাধ্যমে জাতীয় সংসদে এমপি হিসাবে পাঠানোর।
কোন চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ যেন কালো টাকা আর পেশীশক্তি প্রয়োগ করে এমপি পদ দখল করিতে না পারে, আপনাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বলেন, আপনারা সচেতন হলে আপনাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবেনা।
যে সকল রাজনীতিক দলের এমপি প্রার্থী রাঙামাটি-২৯৯ আসনে প্রতিদন্ধীতা করবেন তাদের প্রতি আহবান থাকবে নির্বাচন কমিশনের আইন মেনে এবং একে অপরের প্রতি সম্প্রীতি রক্ষার মাধ্যমে নির্বাচনী পরিবেশ রক্ষার জন্য।
লেভেল প্লেয়িং ফিল্ড এখনো চোখে পড়ছেনা, এবিষয়ে আন্তর্বর্তীকালিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা।
গণমাধ্যম কর্মীদের কাছে জুঁই চাকমা অনুরোধ করে বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি-২৯৯ আসনে একজন যোগ্য, সৎ, দেশপ্রেমি সাহসী মানুষ যেন ভোটারগণ নির্বাচিত করিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের ভুমিকা অপরিসিম। গণমাধ্যমের নিরপেক্ষতা প্রতি জোর দেন তিনি।
জুঁই চাকমা আরো বলেন, তাদের পার্টির মার্কা হচ্ছে কোদাল মার্কা।
এসময় তিনি বলেন, সব কিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারী-২০২৬ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে
রাঙামাটি-২৯৯ আসনের ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জুঁই চাকমা আর্শিবাদ কামনা করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)