শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে অবহেলায় দিন কাটছে ৭৫ বছরের সেকেন্দার আলী

--- গাজী মো গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির নলছিটি পৌর এলাকার সূর্যপাশা গ্রামে এক হৃদয়বিদারক দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সামাজিক অবক্ষয়ের কতটা গভীরে আমরা তলিয়ে গেছি।
৭৫ বছর বয়সী সেকেন্দার আলী ও তার স্ত্রী, জীবনের শেষ প্রান্তে এসেও পাননি সন্তানের স্নেহ, পাননি পিতার প্রাপ্য মর্যাদা। তিন পুত্রের তিনটি বিলাসবহুল বাড়ির মাঝখানে দাঁড়িয়ে আছে তাদের ভাগ্যের প্রতীক একটি ভাঙাচোরা, অন্ধকার, বিদ্যুৎহীন ঘর।
যে তিন ছেলের জন্য জীবনের সমস্ত শ্রম, ঘাম, ত্যাগ ও স্বপ্ন বিলিয়ে দিয়েছেন এই দম্পতির সেই ছেলেরাই আজ তাদের রেখেছেন সবচেয়ে অনাদিতে।

ছেলেদের ঘরে রয়েছে বিলাসি জীবন জ্বাপনের আরাম আয়েশের মনের মতকরে সাজানো টাইলসের চকচকে ফ্লোর,গ্যাসের চুলা,বিদ্যুতের উজ্জ্বল আলো,ফ্রিজসহ আধুনিক সব সুবিধা।
জীবনের শেষ প্রান্তে অবহেলার যন্ত্রণা বয়সের ভারে ন্যুব্জ সেকেন্দার আলী দম্পতি আর ঠিক সেই উঠানেই সেকেন্দার আলীদের রাত কাটে অন্ধকারে। বর্ষায় চালের ফাঁক দিয়ে পানি ঝরে পড়ে মাথায়, শীতে হাড় কাঁপানো ঠান্ডা ঢুকে পড়ে ঘরে।
একটি বাল্বও জ্বলায় না তাদের ঘরে কারণ ছেলেরা কেউ সেটুকুও করে দিতে রাজি নয়।

দুঃখের খাবার, দুঃখের জীবন,নিত্যদিনের খাবার বলতে ভাত আর আলু ভর্তাই। মাছ মাংশ, তাদের কপালে জোটেনা।
মাটির চুলায় রান্না করতে হয়। জ্বালানি জোগাড় করতে আশপাশের বাড়ির বাগান থেকে শুকনো পাতা, ঝরা ডাল কুড়িয়ে আনেন তারা। এ যেন বেঁচে থাকা নয়, বেঁচে থাকার মতো চেষ্টা।
ছোট ছেলের পাকা বাড়িটি তালাবদ্ধ। বাড়িটি ফাঁকা পড়ে থাকলেও দরজা খুলে জায়গা হয়নি বৃদ্ধ বাবা-মায়ের জন্য।
স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে বলছেন
“ফাঁকা বিল্ডিং তালা দিয়ে রাখা হয়, আর জন্মদাতা বাবা-মাকে থাকতে দেওয়া হয় ভাঙা ঘরে এর চেয়ে লজ্জার আর কী হতে পারে?”এ কি আমাদের সমাজ?

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই দেশের সর্বত্র সৃষ্টি হয়েছে তীব্র আলোড়ন।
মানুষ প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে,এ কোন সমাজে আমরা বাস করছি, যেখানে বিলাসবহুল বাসার সামনেই বাবা-মাকে অন্ধকারে ফেলে রাখা হয়?
কোথায় মানবতা, কোথায় নৈতিকতা, কোথায় সন্তানধর্ম? আমাদের বিবেক কি জেগে উঠবে?

সচেতন নাগরিকদের দাবি এমন ঘটনা শুধু প্রশাসনিক হস্তক্ষেপ নয়, সমাজের বিবেককে নাড়া দিক।
কেউ যেন তার মা-বাবাকে এমন জীবন দেখতে না দেয়।
যে হাতে ধরেই সন্তানেরা মানুষ হয়, বয়সের ভারে যখন সেই হাত কাঁপে তখন তাদের পাশে দাঁড়ানোই হচ্ছে মানবতার সর্বোচ্চ পরিচয়।

ছেলেদের সাথে যোগাযোগ করা হলে কথা বলতে রাজি হননি।





ঝালকাঠি এর আরও খবর

ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন
ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময়
ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা
ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)