শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২
রাঙামাটি, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
প্রথম পাতা » ময়মনসিংহ » মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদ্রাসার বার্ষিক মাহফিলে একদিনে এক কোটি টাকা দান

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি মহাসম্মেলন এবারও দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ৭৫তম এই মাহফিলকে ঘিরে দেশ-বিদেশের লাখো মানুষের আগমন ঘটে, আর দান-মান্নতের জোয়ারে মাত্র একদিনেই জমা হয়েছে এক কোটিরও বেশি টাকা। যা প্রতিষ্ঠানটির ইতিহাসে আরেকটি নতুন মাইলফলক। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত সাত দশকের পুরোনো এই মাদরাসা শুধুমাত্র মুসলমানদের নয়, সকল ধর্ম-বর্ণের মানুষের কাছেই পবিত্র মান্নতের স্থান হিসেবে পরিচিত। “ইসলামপুরে মান্নত করলে পূর্ণ হয়” এমন বিশ্বাস ছড়িয়ে আছে সারাদেশে। উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের বালিশিতা গ্রামে এ মাদরাসাটি অবস্থিত।
১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) মাদ্রাসার ৭৫তম ইসলামি মহা-সম্মেলন শেষে দান ও মান্নতের সকল অর্থ ও সামগ্রী গণনা করা হয়। গরু-ছাগল, হাঁস-মুরগি, স্বর্ণালংকার, কৃষিপণ্য থেকে শুরু করে নানান সামগ্রী—সব মিলিয়ে এক দিনে দান-মান্নতের পরিমাণ এক কোটিরও বেশি টাকা। এর কিছু অংশ নিলামে বিক্রি করা হলেও এখনো অনেক সামগ্রী বিক্রির অপেক্ষায়। ফলে মোট পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
মাদরাসার মুহ্তামিম মুফতি মাহমুদুল হক আযীযী জানান, বুধবার রাতে সম্মেলন শেষে দান-মান্নত গণনা শুরু হয় এবং বৃহস্পতিবার সকালে তা মাদরাসা কমিটির কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এবারের সম্মেলনে প্রায় ২ থেকে ৩ লাখ মানুষের সমাগম ঘটে।
সরেজমিন মাহফিল চত্বর ঘুরে দেখা যায়, পুলিশ, আনসার, সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি মাদরাসার স্বেচ্ছাসেবক মিলিয়ে ৫ শতাধিক ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন। মান্নত ও দানের টাকা গণনা শেষে সব অর্থ নিরাপদে ব্যাংকে পৌঁছে দেয় নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা।
ইসলামপুরের মাহফিলে বরিশাল বিভাগের ভোলা জেলার চরফ্যাশন থেকে আসা মাহমুদ কলি বলেন, অনেক আলেমের মুখে শুনেছি ইসলামপুরের মাহফিল দেশের বড় ইসলামি সমাবেশগুলোর একটি। কখনো আসার সৌভাগ্য হয়নি। স্বপ্ন ছিল জীবনে একবার হলেও আসবো, এবার সেই স্বপ্ব পূরণ হয়েছে।
এ মাদ্রাসায় শুধু মুসলিম নয়, সনাতনধর্মাবলম্বীরাও দান ও মান্নত করেন। কাজলসহ কয়েকজন সনাতনধর্মাবলম্বী জানান, এখানে মান্নত করলে তা শতভাগ পূরণ হয়। এটা আমাদের এলাকায় খুব জনপ্রিয় কথা। সেই বিশ্বাস থেকেই আমরাও দান ও মান্নত করতে আসি।
সারারাত মাহফিল শুনে বাড়ি ফেরার পথে মান্নত কাউন্টারের সামনে কথা হয় ঈশ্বরগঞ্জের এহছানুল হক রানা ও বাবুল মিয়ার সাথে। তারা বলেন, শৈশব থেকেই এই মাহফিলে আসি। যারা বিয়ে না হওয়া, চুরি হওয়া জিনিস খুঁজে পাওয়া সহ নানা মান্নত করলে আল্লাহ তা পূরণ করে দেন। এমন অসংখ্য ঘটনার সাক্ষী এই ইসলামপুর। সবই আল্লাহর রহমত, তাঁর লীলাখেলা। স্থানীয়দের মতে, তাদের এলাকায় বছরে তিন দিন ঈদের মতো আনন্দ থাকে, তার মধ্যে ইসলামপুর মাহফিল অন্যতম।
মাদরাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী বলেন, ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ ইসলামপুর মাদ্রাসায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে প্রতিবছরের মতো এবারও বার্ষিক সভায় সকলের দান এবং মান্নতে কোটি টাকা উঠেছে। এতিম, গরীব ও অসহায় ছাত্রদের শিক্ষা, আবাসন ও উন্নয়ন কাজে দান-মান্নতের অর্থ ব্যয় করা হয়। তিনি সবাইকে দান-সদকা করার আহ্বান জানান এবং বিকাশ নম্বর ০১৭১৫১২০৭৮৫-এও দান পাঠানো যায় বলে উল্লেখ করেন।
মাদরাসার সভাপতি ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, ঐতিহ্যবাহী ইসলামপুর মাদ্রাসার সমস্ত উন্নয়ন মূলত মানুষের দানের ওপর নির্ভরশীল। আমরা চাই এই বার্ষিক সম্মেলনে আরও বেশি মানুষ অংশগ্রহণ করুক। ভবিষ্যতে আধুনিক ও মানসম্মত শিক্ষা ব্যবস্থার জন্য ইসলামিক স্কলারদের সমন্বয়ে আরও যুগোপযোগী রূপ দিতে চাই।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)