শিরোনাম:
●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি ●   কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ●   আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে ●   কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ●   তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু ●   বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল ●   এখন থেকে আর বৈসাবি নয়, স্ব-স্ব নামে উদযাপিত হবে পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর নিহত ●   সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ ●   ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ●   ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ●   মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ ●   আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ ●   র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা ●   ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   উচ্ছেদকৃত হকারদের জীবিকার বিকল্প ব্যবস্থা করুন ●   নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ ●   বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে ●   রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে ●   বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
রাঙামাটি, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত
শনিবার ● ৬ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিযদ নির্বাচনে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত বিপুল ভোটে নির্বাচিত

--- রাজীব দে, ষ্টাফ রিপোর্টার :: বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৫ এবং ২০২৮) ইংরেজি পর্যন্ত-অর্জনের গৌরব ও উন্নয়নের প্রতিশ্রুতি চট্টগ্রাম পুস্তক ব্যবসায়ী ঐক্য পরিষদের চট্টগ্রাম এর আন্দরকিল্লা শাহী মসজিদ বই মার্কেট এর ২য় তলায় শুক্রবার ৫ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হয়।নির্বাচনে সহ-সভাপতি হিসেবে অধ্যাপক প্রদীপ কুমার দত্ত ভোটারদের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করেছে।
অধ্যাপক প্রদীপ কুমার দত্ত আলাপে বলেন,আমি অধ্যাপক প্রদীপ কুমার দত্ত (সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছি। আমি আপনাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকবো।
তিনি বলেন,আমি দীর্ঘ ৩৪ বছর রাজানগর রানীরহাট ডিগ্রি কলেজে শিক্ষকতা শেষে-২০২৪ সালে অবসরে এসেছি। আজকের এই নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার একটাই আমার লক্ষ্য, সেটা হচ্ছে—সকল পুস্তক ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য।অধ্যাপক প্রদীপ কুমার দত্ত হাটহাজারী বাসস্ট্যান্ডে অবস্থিত নতুন সাহিত্য ভবন প্রতিষ্ঠান এর স্বত্বাধিকারী।আজকে আমরা ৩৭ বছর পরে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করতে পারছি।দীর্ঘ ৩৭ বছর পর্যন্ত যারা এই প্রশাসনিক ক্ষমতায় ছিলেন, তারা কিন্তু একটা নির্বাচনের ব্যবস্থা করেননি। একচ্ছত্রভাবে, এককভাবে কমিটি গঠন করে তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে কাজ করেছেন।
আমার দেখামতে, গত আহ্বায়ক কমিটির পূর্বে যারা ছিলেন, তারা তাদের অফিস কক্ষ পর্যন্ত বিক্রি করে, এখানে আমাদের জন্য কোনো কিছু রাখেননি। যা কিছু হাতে ছিল ক্যাশ, সেই টাকাগুলো আহ্বায়ক কমিটিকে বুঝিয়ে দেননি। আমরা আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে… আমি আহ্বায়ক কমিটির সদস্য ছিলাম। এই আহ্বায়ক কমিটির মূলত কাজ হচ্ছে নির্বাচন দেওয়া।
আমরা নির্বাচন দেওয়ার পাশাপাশি এখানে একটি নতুন অফিস কক্ষ ৪২ লক্ষ টাকা দিয়ে নিয়েছি। এবং আমরা বিভিন্ন কর্মসূচি, যেমন-আমরা সাধারণ সভা করেছি, আমরা ইফতার মাহফিল করেছি চকবাজার একটি হোটেলে, দুইবার আমরা এখানে অনুষ্ঠান করেছি। আমরা সবসময় নীতিমালা বাস্তবায়নের প্রচেষ্টায় ছিলাম।আমরা নির্বাচন দিয়েছি, এটাও আহ্বায়ক কমিটির একটি অবদান বলতে পারি। কারণ ৩৭ বছর পর্যন্ত কোনো নির্বাচন এখানে অনুষ্ঠিত হয়নি। সাধারণ মানুষ আজকে উৎসবমুখরভাবে, আনন্দ-উৎফুল্ল ভাবে ভোট দেওয়ার জন্য আসছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই।
আমরা নির্বাচিত হয়েছি আমরা আগামীতে সাধারণ সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণ করব—এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এবং নীতিমালা বাস্তবায়ন করে এখানে সাধারণ ভোক্তাদের যে অধিকার, সে অধিকারও আমরা প্রতিষ্ঠিত করব। যাতে কেউ ক্রয়-বিক্রয়ের সময় হয়রানির শিকার না হয়। এবং আমরা আমাদের সকল সদস্যদেরকে একটি লাভজনক এবং সাধারণ ভোক্তাদের একটি সমতা এনে, সবাইকে সুযোগ সৃষ্টি করার জন্য একটি জবাবদিহিতামূলক ব্যবস্থায় আমরা আনার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।
আমরা আপনাদের ভালবাসায় নির্বাচিত হয়েছি তাই আমরা সকল সদস্যদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি।আমরা ঐক্য পরিষদের সকল সদস্যবৃন্দ সমিতির উন্নয়নে নিরলসভাবে কাজ করব।
আমরা সমিতির দিকে সবসময় নজর রাখব। এখানে কোনো বৈষম্যমূলক ব্যবস্থা থাকতে পারবে না। আমরা সকলের জন্য একটা বৈষম্যহীন ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিচ্ছি।
আমরা আজকে ৩৭ বছর পর যেই নির্বাচন পেয়েছি, এটা একটি উৎসবমুখর, আজকে খুব আনন্দ-উৎফুল্লভাবে মানুষ এসে ভোট দিতে আসছে। এই আনন্দটি থেকে আমরা বিগত যারা ক্ষমতাসীন ছিল, তাদের থেকে আমরা এই আশা আমরা করতে পারিনি। তারা একচ্ছত্রভাবে, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করে আমাদের অধিকারগুলো থেকে বঞ্চিত করেছে।
আমরা চাই একটি সার্বজনীন স্বার্থ সংরক্ষণ এবং সকলের সুবিধার জন্য আমরা একটি ব্যবস্থা গড়ে তুলব। আমরা আমাদের প্যানেলে যারা আছেন, আমরা সবাই যোগ্য ব্যক্তি। এখানে আছেন সৃজনশীল ব্যক্তি এবং সৃজনশীল প্রকাশনীর মালিকগণ। আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি, এখানে শিক্ষক আছেন, মৌলভী সাহেব আছেন। এখানে অভিজ্ঞ-বিজ্ঞ সকল ব্যক্তিদের নিয়ে আমাদের ‘ঐক্য পরিষদ’ গঠিত হয়েছে।
আমরা আশা করি আগামীতে আমরা পুস্তক ব্যবসায়ীকে একটি সুন্দর মডেল হিসেবে চট্টগ্রাম জেলা শাখাকে গড়ে তুলব। এই প্রতিশ্রুতি আমরা দিচ্ছি।
আজকের যেই নির্বাচন সেই নির্বাচনটা কিন্তু আমাদের গত আহ্বায়ক কমিটির একটি অবদান। আমাদের অনেকগুলো অবদান রয়েছে, তার মধ্যে আমরা সর্বপ্রথম সাধারণ সভা করেছি কক্সবাজার হোটেল মিডিয়াতে। এবং আমরা এখান থেকে এসি বাস করে সবাইকে নিয়ে ওখানে একটা সমবেত করেছি, যেটা বিগত ৩৭ বছর পর্যন্ত কেউ করতে সক্ষম হয়নি।
আমাদের স্বার্থের জন্য আমরা করেছি, সকলের স্বার্থের জন্য নীতিমালা বাস্তবায়ন করতে আমরা সক্ষম হয়েছি। যদিও হান্ড্রেড পারসেন্ট (১০০%) করতে পারিনি, তবে আগামীতে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—এই হান্ড্রেড পারসেন্ট নীতিমালা বাস্তবায়ন করে সকলের স্বার্থকে সংরক্ষণ করব। আশা করি আপনাদের দোয়ায় আমরা এই প্রতিশ্রুতি দিয়ে আমরা আমাদের পুস্তক ব্যবসায়ীদের স্বার্থের প্রতি আমরা নজর রাখব।
আপনারা সকলে মিলে আমাদের ‘ঐক্য পরিষদকে জয়যুক্ত করেছেন, আমি আহ্বান জানাব—কারণ আমাদের যে মন-মানসিকতা, আমরা কিছু পাওয়ার জন্য এই নির্বাচনে আসিনি। আমরা সবাই কিন্তু আর্থিকভাবে স্বচ্ছল। আমাদের চাওয়া-পাওয়া হচ্ছে শুধুমাত্র এই সমিতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়া এবং সকল সদস্যের স্বার্থ সংরক্ষণ করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আজকে আমরা আমাদের প্যানেলকে… যাদেরকে আমরা প্যানেলভুক্ত করেছি—সবাই কিন্তু যোগ্য এবং অভিজ্ঞ এবং প্রজ্ঞা এবং দীর্ঘদিন থেকে এই ব্যবসায় জড়িত। এবং এই সাধারণ ব্যবসায়ীরা… সাধারণ যারা সদস্য রয়েছেন, যারা পুস্তক বিক্রেতা রয়েছেন, আমরা তাদেরকে মূল্যায়ন করব। এবং আজকের ভোটের মাধ্যমে আমরা প্রতিটি দ্বারে দ্বারে গিয়েছি এবং এই যে আমাদের সম্পৃক্ততা সাধারণ সদস্যদের সাথে, সেই জিনিসটি কিন্তু আমরা অনেকদিন এখানে একটা গ্যাপ (দূরত্ব) ছিল। সেই গ্যাপটি আজকে পূরণ করতে আমরা সক্ষম হয়েছি।
আমরা আগামীতে প্রতিটি সদস্যকে ঘরে ঘরে গিয়ে আমরা মূল্যায়ন করব, আমরা এই প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ আমরা তো সবাই ব্যবসায়ী, আমাদের এই সমিতিভুক্ত সকল সদস্যগণ কিন্তু একই পরিবারভুক্ত। আমরা আমাদের সকল সদস্যদেরকে আমরা সমান মর্যাদা দিয়ে, সকলকে শ্রদ্ধার সাথে স্মরণ করব।এখানে আন্দরকিল্লা আমাদের অফিসে যখন কেউ আসবে তখন আমরা তাদেরকে অত্যন্ত সম্মানিতভাবে সম্মানিত করব।আমাদের যে নতুন অফিসটি করা হয়েছে সেখানে যারাই আসবেন, এখানে সিকিউরিটি গার্ড থাকবে প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসবেন। তাদেরকে স্যালুট দিয়ে, তাদেরকে সম্মান করে বসানোর ব্যবস্থা করা হবে।
আগেকার সময়ে আমরা দেখেছি আমাদের সাধারণ সদস্যরা কেন্দ্রে আসলে বসার কোনো সুযোগ ছিল না। আমরা এই সুযোগটা করে দিতে পেরেছি। আমাদের একটা সুন্দর, একটা আধুনিক একটা অফিস তৈরি করেছি। সেই অফিসে আসার পরেই সাধারণ সদস্যরা অত্যন্ত আনন্দিত হবে আমার বিশ্বাস এবং আমরা তাদেরকে সম্মানিত করব, এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি।
আমাদের এই নির্বাচনের পর আমরা আমাদের সাধারণ সদস্যদের জন্য যা যা করা দরকার, আমরা সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা আমাদের কোনো বৈষম্যমূলক কর্মকাণ্ড আমরা করব না, এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি। আমি সবার সামনে আজকে ওয়াদা করছি যে, সকল সদস্যদের স্বার্থ সংরক্ষণের জন্য আমরা বদ্ধপরিকর।”আমি সংগঠনের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাব।





চট্টগ্রাম এর আরও খবর

বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩ মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)