শিরোনাম:
●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা ●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি
রাঙামাটি, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » নওগাঁ » কঠোর লকডাউনের প্রথম দিনে জনশূণ্য আত্রাইয়ের হাট-বাজার
প্রথম পাতা » নওগাঁ » কঠোর লকডাউনের প্রথম দিনে জনশূণ্য আত্রাইয়ের হাট-বাজার
শুক্রবার ● ২ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কঠোর লকডাউনের প্রথম দিনে জনশূণ্য আত্রাইয়ের হাট-বাজার

ছবি : সংবাদ সংক্রান্ত-নাজমুল হক নাহিদ।নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁয় আত্রাইয়ে কঠোর লকডাউনের বৃষ্টি ভেজা প্রথম দিনে উপজেলার বিভিন্ন রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা দেখা গেছে। সারাদেশে সরকার ঘোষিত এক সপ্তাহের লকডাউন কঠোর ভাবে বাস্তবায়নে আত্রাইয়ের মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

তবে কিছু গুরুত্বপূর্ণ যানবাহনগুলোর মধ্যে অ্যাম্বুলেন্স, ওষুধ ও খাবারের গাড়িগুলোকে চলতে দেখে গেছে। অল্প সংখ্যক ব্যাটারী চালিত চার্জার ভ্যান, অটোরিক্সা ও পন্য পরিবহনকারী ট্রাককে চলাচল করতে দেখা গেছে। এছাড়াও বিভিন্ন দিন মুজুর কাজ করা শ্রমিকদের বাহিরে বের হতে দেখা গেছে। এনিয়ে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখে পড়তে হয়েছে তাদের।

এছাড়া কঠোর লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব ও পুলিশ সার্বক্ষণিক মাঠে রয়েছে বলে জানান- আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ। তিনি বলেন- আত্রাই থানা পুলিশের পাশাপাশি উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনাবাহিনী ও বিজিবি, র‌্যাব টহল দেবে।

বেলা সাড়ে ১১টর দিকে আত্রাই উপজেলার রেলগেট এলাকায় যানবাহন শূণ্য দেখা গেছে। সেখানে বৃষ্টিতে দাঁড়িয়ে পুলিশেকে দাঁয়িত্ব পালন করতে দেখা গেছে। এনিয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান- ‘সরকারের দেওয়া প্রজ্ঞাপনের আলোকে তারা ডিউটি পালন করছেন।’ তিনি আরো বলেন, সকাল থেকে ভারি বর্ষণের মাঝেও পুলিশ টহলে অব্যাহত রয়েছে। উপজেলার বিভিন্ন সড়কে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

বন্ধ আছে সকল ধরনের দোকানপাট, শপিংমল ও বিপনী বিতান। তবে কাঁচাবাজার গুলোতে স্বাস্থ্যবিধি মেনে বেচা-কেনা করার থাকলে তা মানা হচ্ছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকতেখারুল ইসলাম জানান, সারা দেশে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সাতদিনের কঠোর লকডাউন জারি করেছে। জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী নওগাঁর আত্রাই উপজেলায় আজ থেকে এই লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। সে অনুযায়ী আত্রাইয়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

বিধিনিষেধ চলাকালীন নওগাঁয় জেলার অভ্যন্তরীণ সকল রুটে সকল প্রকার গণপরিবহনসহ সিএনজি, ভ্যান, মোটরসাইকেল, থ্রি-হুইলার, হিউম্যান হলার বন্ধ থাকবে। তবে রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্স, পণ্য বহনকারী ট্রাক এবং জরুরি সেবাদানকারী পরিবহন এই বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।

এছাড়া কাঁচাবাজার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান স্বাস্থ্য বিধি মেনে খোলা থাকবে। তবে সকল ধরনের দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান বন্ধ থাকবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে বলে জানান তিনি।


করোনায় আক্রান্ত গৃহবধূর আত্মহত্যা

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে করোনায় আক্রান্ত এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিহারীপুর (হামিদপট্টি) গ্রামে।

জানা যায়, ওই গ্রামের গোপালের বাসায় উপজেলার ডুবাই গ্রামের মনোরঞ্জনের ছেলে পলাশ তার পরিবারসহ ভাড়া থাকেন। গত ১০ দিন আগে পলাশের মা ও তার স্ত্রী রাখি (২৪) করোনায় আক্রান্ত হন। তারা করোনায় আক্রান্ত হবার পর প্রশাসনিকভাবে তাদেরকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়। হোমকোয়ারেন্টাইনে থাকা অবস্থায় গতকাল বিকেল ৩ টার দিকে পলাশের স্ত্রী গৃহবধূ রাখি নিজ শয়নঘরে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ঝুলতে থাকেন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)