শুক্রবার ● ২ জুলাই ২০২১
প্রথম পাতা » অপরাধ » ঘোড়াঘাটে লকডাউনে বিধিনিষেধ না মানায় ২ জনের কারাদণ্ড
ঘোড়াঘাটে লকডাউনে বিধিনিষেধ না মানায় ২ জনের কারাদণ্ড
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুর ঘোড়াঘাটে কঠোর লকডাউনের প্রথম দিনে ২ জন কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও বিধিনিষেধ না মানায় ব্যাটারি চালিত দুটি অটো ভ্যান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ লা জুলাই) সারাদিনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিউল আলম।
সাজাপ্রাপ্ত দুইজন হলেন, নবাবগঞ্জ উপজেলার সালখুরিয়া কশিগাড়ির মোঃ আঃ ছামাদের ছেলে মাজাহারুল (২৫) ও অপর জন ঘোড়াঘাট চৌঃ গোপালপুর ভাতছালার মৃত রজব আলী ছেলে ফারুক হোসেন (৩৬)।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফেউল আলম বলেন, করোনা ভাইরাসজনিত রোগের বিস্তার রোধে আজ থেকে সার্বিক কার্যাবলী- চলাচলে নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত নির্দেশনার যথাযথ বাস্তবায়ন নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন কর্তৃক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধি প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফেউল আলম। সেই সাথে স্বাস্থ্যবিধি না মানলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রচারণা চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর সদস্য সহ ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা আদালত পরিচালনায় সহযোগিতা করেন।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)