শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২ আগস্ট ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
সোমবার ● ২ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে মসজিদের মাইকে ঘোষনা দিয়ে তিন গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ

ছবি : সংবাদ সংক্রান্ত উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের শাখোয়া,করগাঁও,গুমগুমিয়া ৩ গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক লোক গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আশংকাজনক অবস্থায় দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার (১ আগস্ট) বিকেল ৫ ঘটিকায়।
স্থানীয়রা জানান, শাখোয়া এবং করগাঁও গ্রামের মধ্যেবর্তী পশ্চিমপাড়া হাওড়ে গউছ মিয়া নামে এক ব্যাক্তির ফিসারীর পাশে ছোট খালে পানি সেচ দিয়ে মাছ ধরেছিলো শাখোয়া গ্রামের বেনু মিয়ার শিশু পুত্র ছমির মিয়া (১৩),। এসময় করগাঁও গ্রামের নুরুল মিয়ার শিশু পুত্র টুটুল মিয়া (১২), ছমির মিয়াকে মাছ না ধরতে বাঁধা দেয়। পরে এই দুই শিশুর মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে করগাঁও গ্রামের জুবেল মিয়া (২৭), নামে এক যুবক ছমিরকে মারধর করে। বিষয়টি গ্রামপর্যায়ে জানাজানি হলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষে গুমগুমিয়া গ্রামবাসীও যুক্ত হয়। উভয়পক্ষের মধ্যে প্রায় ঘন্টাখানেক সংঘর্ষ চলে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ এর নেতৃত্বে একদল পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে আহতরা হলেন,ঝর্ণা আক্তার (২৫),নিলু (২৮),তামিল (১৬),তাউসিন আহমদ, সাদিকুর রহমান (৪০), রিন্টু মিয়া (৩০),খোকন মিয়া (৩২),সজলু মিয়া (২৮), জিয়াউল হক (২৮), আব্দুল তাহিদ (২০), ইসলাম উদ্দিন (১৭), জামিল আহমদ (২৯),এলাল মিয়া (৫০), জিয়াউর রহমান (৪০), আব্দুর রজোক (৭০),ময়নুল হক (২০), আব্দুল মুহিদ (৩২), হাবিবুর রহমান (২৪), আছমত আলী (২৫), মাসুক মিয়া (৪২),। গুরুতর আহত অবস্থায় আছমত, হাবিবুর, মাসুক, তাউসিন,খোকন, জিয়াউরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। করগাঁও গ্রামের মোঃ সাহেদ আলীর পুত্র নাঈম মিয়া (২২),বলেন, গউছ মিয়া নামে এক ব্যাক্তির ফিসারীর পাশে অবস্থিত একটি খালে সেচ দিয়ে বেনু মিয়ার পুত্র ছমির মাছ ধরে। এতে বাঁধা দেয় টুটুল। পরে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষ ছিল ঘন্টাব্যাপী। পুলিশ গিয়েও পরিস্থিতি শান্ত করতে পারেনি। পরিস্থিতি বেসামাল দেখে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ। এসময় উভয়পক্ষের লোকজন ছত্রবঙ্গ হয়ে যায়।
এব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মােতায়েন রয়েছে । উভয় গ্রামবাসীর সাথে সমঝােতার চেষ্টা করছে পুলিশ বর্তমান আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।





আর্কাইভ