শিরোনাম:
●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
রাঙামাটি, শনিবার, ৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রক্ত বমি করতে করতে হাসপাতালে মৃত্যু
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রক্ত বমি করতে করতে হাসপাতালে মৃত্যু
সোমবার ● ১৩ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে রক্ত বমি করতে করতে হাসপাতালে মৃত্যু

ছবি: সংবাদ সংক্রান্ত-আমির হামজা।আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার মাত্রা ১৫ মিনিট মধ্যে মায়া বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়। তবে এখন সেই অজ্ঞাত লাশ। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পূর্ণাঙ্গ ঠিাকানা অন্তুর্ভুক্ত না করায় অজ্ঞাত লাশ হিসেবে লাশটি প্রেরণ করা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রেজিষ্টার খাতায় শুধুমাত্র লিপিবব্ধ আছে নাম মায়া বেগম, বয়স ৩৫, স্বামী মজলিশ মিয়া, ঠিকানা: রাণীর হাট (রাঙ্গুনিয়া উপজেলা)। হাসপাতাল সূত্র জানায়, গত রবিবার রাত ৮টায় নিজেই হাসপাতালে যান মায়া বেগম। ওই সময় দায়িত্বরত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের ইএমও ডা. শান্তনু পালিত। নাম ঠিকানা জানিয়ে তিনি চিকিৎসা সেবা গ্রহণ করেন। রক্ত বমি করতে করতে হাসপাতালে পৌঁছার ১৫মিনিট পর তিনি মারা যান। পরে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হরুনকে খবর দেওয়া হলে তিনি পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করে গতকাল সোমবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে রাউজান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুর আলম দ্বীনকে ফোন করে মায়া বেগম নামে এক নারীর নামে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মায়া বেগম নামে হাসপাতালে মারা গেছে আমার কাছে এখনো এরকম তথ্য নাই। মায় বেগম নামে ওই নারীকে হাপাতাল থেকে অজ্ঞাত লাশ হিসেবে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে, আপনি জানেন না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অজ্ঞাত লাশ হিসেবে আসছিল। হাসপাতালে মারা যাওয়ার বিষয়ে আপনি কি খবর রাখেন নাই-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খবর রাখব না কেন, আপনাকে বলতে চাচ্ছি না আরকি!

রাউজানে ৩শত ৫১ কেজি মাছের পোনা অবমুক্ত
রাউজান :: চট্টগ্রামের রাউজানে ৩শত ৫১ কেজি হালদা নদীর মা মাছের পোনা পুকুর ও জলাশয়ে অবমুক্ত করল মৎস্য বিভাগ। রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় সরকারী পুকুর জলাশয়, দিঘি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের পুকুরে এই হালদা মা মাছের পোনা অবমুক্ত করা হয়। গতকাল ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পিংক সিটি পুকুরে হালদা নদীর মা মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, বিশেষ অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন, রাউজান পৌরসভার কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ, মাহমদুল ইসলাম চৌধুরী, মাইশুরা ইয়াসমিন, রাউজান উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পীযুষ প্রভাকর, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোর্শেদ প্রমুখ।
বিরোধী দলীয় হুইপ প্রফেসর মাসুদা রশিদ চৌধুরী এমপি’র ইন্তেকাল : আজ রাউজানে দাফন
রাউজান :: বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত মহিলা সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ জাতীয় পাটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, প্রফেসর মাসুদা রশিদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। গতকাল ২৩ সেপ্টেম্বর সোমবার ভোররাতে ঢাকার বারডেম হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৪ বছর। মৃত্যুকালে মরহুমা প্রফেসর ড. মাসুদা রশিদ চৌধুরী এক ছেলে ও এক কন্যা সন্তান সহ অনেক গুনাগ্রাহী রেখে যায়। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রফেসর হিসাবে দীর্ঘদিন শিক্ষাকতার পেশায় নিয়োজিত ছিলেন। তিনি রাউজানের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরীর বড় ভাইয়ের স্ত্রী। মরহুমা প্রফেসর ড. মাসুদা রশিদ চৌধুরীর জানাজার নামাজ ঢাকায় মগবাজার ও জাতীয় পাটি কেন্দ্রীয় কার্যলয়ের সামনে সোমবার পৃথক পৃথক ভাবে অনুষ্ঠিত হয়। ঢাকায় জানাজার নামাজ শেষে মরহুমার লাশ তার শ^শুড় বাড়ী রাউজানে গহিরা বক্সে আলী চৌধুরীর বাড়ীতে আনার পর মরহুমার ৩য় দফা জানাজার নামাজ সম্পন্ন তার স্বামী এডভোকেট এবি এম ফজলে রশিদ চৌধুরীর কবরের পাশে দাফন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)