শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
প্রথম পাতা » সকল বিভাগ » আবির নিখোঁজের ৩ দিন পর মেহেরপুর থেকে উদ্ধার
প্রথম পাতা » সকল বিভাগ » আবির নিখোঁজের ৩ দিন পর মেহেরপুর থেকে উদ্ধার
শনিবার ● ১৩ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবির নিখোঁজের ৩ দিন পর মেহেরপুর থেকে উদ্ধার

ছবি : সংবাদ সংক্রান্তস্টাফ রিপোর্টার :: সিলেটের বিশ্বনাথ থেকে নিখোঁজ হওয়া আলী আহমদ আবির (১৬) কে তিন দিন পর ঢাকা মেহেরপুর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

সে উপজেলার গন্ধারকাপন গ্রামের আব্দুল কাদিরের ছেলে।

এদিকে, গত মঙ্গলবার ( ৯ নভেম্বর) এ ব্যাপারে নিখোঁজ আবিরের বাবা বাদী হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। ডায়েরি নং ৪২৮ ( তাং ০৯/১১/২১ ইং)।

ডায়েরিতে উল্লেখ করেন, গত মঙ্গলবার তার বাবার কাছ থেকে মোবাইল ক্রয় করার জন্য তিন হাজার টাকা নিয়ে বাড়ী থেকে বের হয়ে আসে।

এর পর থেকে সন্ধা পর্যন্ত অপেক্ষা করে বাড়ীতে না আসায় তার পরিবারের সদস্যরা অনেক খুঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে তার বাবা আব্দুল কাদির বিশ্বনাথ থানার সাধারণ ডায়রী করেন।

এব্যাপারে কথা হলে থানার এসআই রুমেন আহমদ বলেন, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান এর নির্দেশক্রমে মেহেরপুর জেলার গাংনি থানা এলাকা এবং ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে নিখোঁজ আলী আহমদ আবির (১৬) কে উদ্ধার করা হয়েছে।

এব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, আবির নিখোঁজ হওয়ার তিন দিন পর ঢাকা মেহেরপুর থেকে উদ্ধার করে তার বাবার নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বিশ্বনাথে তিন বছরেও চালু হয়নি স্বাস্থ্যসেবা কার্যক্রম

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার তিন বছর পেরিয়ে গেছে। দীর্ঘ এই সময়েও চালু হয়নি ৫০ শয্যার স্বাস্থ্যসেবা কার্যক্রম।

শুধুমাত্র প্রশাসনিক দপ্তর ও বহির্বিভাগ চালু হলেও অন্য সব কার্যক্রম চলছে ৩১ শয্যার পুরনো ভবনেই।

ফলে, উপজেলার ৮টি ইউনিয়ন ও বিশ্বনাথ পৌরসভার সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন পর্যাপ্ত স্বাস্থ্যসেবা থেকে।

শুধু তাই নয়, প্রয়োজনীয় চিকিৎসক, জনবল ও অবকাঠামো সংকটের কারণে প্রতিদিন স্বাস্থ্য কমপ্লেক্সে আসা চার থেকে পাঁচ শতাধিক রোগীকে কাঙ্খিত সেবা দিতে হিমশীম খেতে হয় কমপ্লেক্স কর্তৃপক্ষকে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, বর্তমান সরকারের আগের মেয়াদের বিদায়ী বছরে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হয় বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অই বছরের ৩০ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সফরকালে ৫০ শয্যায় উন্নীত স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

নির্মাণ কাজ শেষে ২০১৮ সালে ১৮ অক্টোবর ওই ভবনের উদ্বোধন করেন তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, ৫০ শয্যার আধুনিক ভবনে শুধুমাত্র প্রশাসনিক দপ্তর ও বহির্বিভাগের কার্যক্রম চলছে।

অন্যসব সাস্থ্যসেবা চলছে ৩১ শয্যার পুরনো ভবনেই। কিন্তু চিকিৎসক, জনবল ও অবকাঠামো সংকটে ওই ভবনের কার্যক্রমেও ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা।

খোঁজ নিয়ে জানা যায়, ১৮৯টি পদের মধ্যে ৫৯টি পদই শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। ১০ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র ৬ জন। এর মধ্যে নেই গাইনি চিকিৎসক। ফলে বিঘ্নিত হচ্ছে প্রসূতিসেবাও।

বন্ধ রয়েছে আলট্রাসনোগ্রাম মেশিন ও অপারেশন থিয়েটার। তিনটি অ্যাম্বুলেন্সের মধ্যে দুটিই বিকল।

অন্যদিকে, ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্র এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৫টি পদের মধ্যে ১৩টি পদই শূন্য।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহমান মুসা বলেন, ৫০ শয্যার ভবন হস্তান্তর করা হলেও ভবনের অনুমোদন আমরা এখনও পাইনি।

যে কারণে ৩১ শয্যারই কার্যক্রম চলছে। অনুমোদনের জন্যে সিলেট সিভিল সার্জন অফিস থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।

অনুমোদনের পর চিকিৎসক ও জনবল নিয়োগ দেওয়া হলে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলাবাসীকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি জানান।





সকল বিভাগ এর আরও খবর

মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)