শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী পেলেন সম্মাননা
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » খাগড়াছড়িতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী পেলেন সম্মাননা
বৃহস্পতিবার ● ২৫ নভেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে সর্বোচ্চ আয়কর প্রদানকারী পেলেন সম্মাননা

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর অনুবিভাগ কর্তৃক আয়োজিত সেরা করদাতা সম্মাননা-২০২১ অনুষ্ঠানে কর অঞ্চল -৩, চট্টগ্রাম বিভাগের সম্মানিত করদাতা হিসেবে খাগড়াছড়ি জেলা থেকে ১ম সর্বোচ্চ ও সেরা করদাতা হিসেবে সম্মাননা পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস অনন্ত বিকাশ ত্রিপুরা।
বুধবার ২৪ নভেম্বর বিকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অডিটোরিয়ামে ২০২০-২০২১কর বছরের জেলার ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী নির্বাচিত হওয়ায় এ সম্মাননা দেয়া হয়।
চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত করদাতাদের এ সম্মাননা দেয়া হয়।
এতে খাগড়াছড়ি জেলা থেকে ৭জনকে এ সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।
এর মধ্যে রয়েছে ২জন নারী ও ৫জন পুরুষ। ৭জনের মধ্যে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে এস অনন্ত বিকাশ ত্রিপুরাকে সম্মাননাপত্র ও স্বারক প্রদান করা হয়। আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রতিপাদ্যের বিষয় ছিল “স্মৃতির আঙ্গিনায়”।
এসময় ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী সম্মাননা প্রাপ্ত এস অনন্ত বিকাশ ত্রিপুরা অনুভূতি প্রকাশ করে প্রতিবেদককে জানান, আমি আজকে সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে ১ম সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত ও গর্ববোধ করছি। এটি আমার জন্য গৌরব এবং সম্মানের।আমার পরিবার, আমার ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য একটি আনন্দের খবর।পাশাপাশি এটি আমার জীবনে এটি স্মৃতি হয়ে থাকবে।
তিনি আরো বলেন, আমাকে দেখে আমার পরিবার, আমার প্রতিবেশী এবং এ জেলার মানুষ অনুপ্রেরণা পাবে। মানুষ তো সারাজীবন ব্যবসা করে যেতে পারবেনা, একজন মানুষ কখনো চিরদিন বেঁচে থাকেনা। মানুষ মাত্রই মরণশীল।আমিও একদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবো। কিন্তু আমার অনুপস্থিতিতেও এই সম্মাননার স্মৃতিগুলো সারাজীবন থাকবে। হয়তো অনেকে মূল্যায়ন করে দেখবে আমি এই সম্মাননা কিভাবে পেয়েছি। নিয়মিত কর পরিশোধ করে এদেশকে এগিয়ে নিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সৈয়দ মোহাম্মদ আবু দাউদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো: রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটির জেলার সর্বোচ্চ আয়কর প্রদানকারী ও করদতাগণ।





অর্থ-বাণিজ্য এর আরও খবর

চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড় ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)