শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের পুরস্কার প্রদান
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের পুরস্কার প্রদান
সোমবার ● ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে ভাষা দিবসে পথশিশুদের পুরস্কার প্রদান

--- নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পথশিশুদের শুকনো খাবার ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার সকালে মহাত্মাগান্ধি চত্ত্বরে পথশিশুদের মাঝে চিত্রাঙ্কনসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী ৭৫জন শিশুকে পুরস্কার ও শুকনো খাবার প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম ও আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ড, আত্রাই থানা, আত্রাই প্রেস ক্লাব, ব্যাংক, হাসপাতাল, পল্লী বিদ্যুৎ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী দপ্তর, আওয়ামী লীগ, আ’লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন, বিএনপি, জাতীয় পাটি, বণিক সমিতি, বিভিন্ন সামাজিক ও সাংকৃতিক সংগঠন শহীদদের স্মরনে পুস্পস্তবক অর্পণ করেন। সকাল সারে দশটায় উপজেলা পরিষদ হল রুমে ইউএনও ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে দিবসের তাৎপর্য তুলেধরে ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম ও হাফিজুল ইসলাম, ওসি আবুল কালাম আজাদ, আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, আত্রাই প্রেসক্লাব সহসভাপতি তপন কুমার সরকার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, কবি ও সাহিত্যিক ফররুখ আহাম্মেদ, শিক্ষক ইসমাইল হোসেন বক্তব্য রাখেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিক্ষার শিক্ষার্থী ও ইমামদের একুশের চেতনায় উদ্বুদ্ধুকরন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

আত্রাইয়ে ট্রাক্টর -মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে টাক্ট্রর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রিপন (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।

সোমবার ২১ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ারী ইউনিয়নের মস্কিপুর পাগলা মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রিপন উপজেলার মনিয়ারী ইউনিয়নের লালপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে রিপন আত্রাই সদর থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি লালপাড়া গ্রামে ফিরছিলেন। এসময় ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা রিপন ছিটকে পাঁকা সড়কে পরে ট্রাক্টরে চাপায় ঘটনাস্থলেই মারা যান।
আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঘটনার পর ট্রাক্টরটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’
আত্রাই পুলিশের সহায়তায় হারানো শিশু ফিরে পেলেন বাবা-মা
আত্রাই :: নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কমলমতি শিশু সবুজ মিয়া (৮) ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।
সোমবার বিকালে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ শিশু সবুজ মিয়াকে তার বাবা শফিকুল ইসলামের হাতে তুলে দেন।

জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট শিশু সবুজ মিয়া কান্নাকাটি করতে থাকে। বিষয়টি এলাকার লোকজন দেখতে পেয়ে তার সাথে কথা বলে তার বাড়ি ব্রাম্মনবাড়িয়া। সে তার বাবা- মায়ের কাছে যেতে চাই। পরে এলাকাবাসী আত্রাই থানা পুলিশকে খবর দিলে শিশু সবুজকে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হারিয়ে যাওয়া শিশু সবুজ মিয়াকে থানায় নিয়ে আসার সাথে সাথে তাকে রাতের খাবার খাওয়ানোর পর তার নাম পরিচয় শুনে তার পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে সোমবার বিকালে তার বাবার হাতে তুলে দেয়া হয় কোমলমতি শিশু সবুজকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)