শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া ইউক্রেন যুদ্ধ : নেটো জোটের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বৈঠক
প্রথম পাতা » আন্তর্জাতিক » রাশিয়া ইউক্রেন যুদ্ধ : নেটো জোটের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বৈঠক
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া ইউক্রেন যুদ্ধ : নেটো জোটের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বৈঠক

--- ইউক্রেন রুশ সামরিক অভিযানের ঠিক এক মাসের মাথায় নেটো সামরিক জোটের নেতারা ব্রাসেলসে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার যে শীর্ষ বৈঠকে বসেছেন তাকে জোটের ইতিহাসের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ বৈঠক হিসাবে বর্ণনা করা হয়েছে।
শুধু নেটো জোট নয়, বৈঠকে ইউরোপীয় ইউনিয়ন এবং শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনের নেতারাও যোগ দিচ্ছেন।
বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি আশা করছেন যে এই বৈঠক থেকে ইউক্রেনকে সাহায্য করার প্রশ্নে তিনি ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে’ একত্রিত করতে পারবেন। মি. বাইডেন কার্যত ইউরোপীয় দেশগুলোর কথাই বলেছেন।
ব্রাসেলস থেকে বিবিসির সংবাদদাতা নিক বিক বলছেন, এই বৈঠক থেকে প্রধানত এই বার্তা রাশিয়াকে দেওয়া হবে যে নেটো জোট শক্তিধর এবং প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে জোটের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা নেই।
ইউক্রেনে সেনা হামলার পেছনে প্রেসিডেন্ট পুতিনের প্রধান তাড়না ছিল নেটো জোটকে একটি বার্তা দেওয়া যে পূর্ব ইউরোপে রাশিয়ার দোরগোড়ায় নেটো জোটের সম্প্রসারণ, সামরিক তৎপরতা তিনি আর বরদাস্ত করবেন না।
নেটো যে মি. পুতিনের সেই দাবিকে বিন্দুমাত্র গ্রাহ্য করছে না সেই বার্তা বৃহস্পতিবারের বৈঠক থেকে পরিষ্কার করা হবে বলে বলা হয়েছে।
নেটো মহাসচিব ইয়েন স্টোলটেনবার্গ বলেছেন, আজকের বৈঠক থেকে বুলগেরিয়া, হাঙ্গেরি, রোমানিয়া এবং স্লোভাকিয়ায় নেটো সেনাবহর মোতায়েনের এক প্রস্তাব অনুমোদন করা হবে। সেই সাথে, রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক-জীবাণু ও পারমানবিক অস্ত্রের হামলায় ইউক্রেনকে সাহায্যের উপায় নিয়ে কথা হবে।
“নেটো এবং পশ্চিমা অন্যান্য জোটের পক্ষ থেকে মি. পুতিনকে এই বার্তা দেয়া হবে যে ইউক্রেনে তিনি যা করেছেন তা তিনি নেটোর ৩০টি সদস্য দেশের সাথে করতে পারবেনা না,” বলছেন বিবিসির নিক বিক।
‘কে বন্ধু, কে বিশ্বাসঘাতক তা প্রমাণ হবে’
ইউক্রেনের প্রেসিডেন্টের জেলেনস্কি পশ্চিমা নেতাদের এই বৈঠকে কিয়েভ থেকে ভিডিও লিংকে বক্তব্য দিয়েছেন যেখানে তিনি নোটার কাছ থেকে অবাধ সামরিক সাহায্য দাবি করেছেন।
রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ নিয়ে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের মধ্যে মতভেদ রয়েছে যা নিয়ে মি. জেলেনস্কি ক্ষুব্ধ।
নেটো শীর্ষ বৈঠকের আগে এক ভিডিও বার্তায় তিনি হুঁশিয়ারির ভাষায় বলেছেন, “এই বৈঠক থেকে প্রমাণিত হবে কে আমাদের বন্ধু, কে আমাদের সহযোগী আর কে পয়সার জন্য আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছেন।”
কিন্তু তার চাহিদামত রাশিয়ার ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞায় ইউরোপীয় ইউনিয়নের সব দেশ তা রাজী হবে সেই ইঙ্গিত এখনো নেই। কারণ জোটের সবচেয়ে প্রভাবশালী দেশ জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ গতকালও (বুধবার) তেমন নিষেধাজ্ঞার সম্ভাবনা নাকচ করে বলেছেন এখনই রুশ জ্বালানির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দিলে ইউরোপে অর্থনৈতিক মন্দা দেখা দেবে।
সূত্র : বিবিসি বাংলা।





আন্তর্জাতিক এর আরও খবর

কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’

আর্কাইভ