শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে টিসিবি’র কার্ড বাণিজ্য : মেম্বারের অস্বীকৃতি
প্রথম পাতা » খাগড়াছড়ি » মানিকছড়িতে টিসিবি’র কার্ড বাণিজ্য : মেম্বারের অস্বীকৃতি
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানিকছড়িতে টিসিবি’র কার্ড বাণিজ্য : মেম্বারের অস্বীকৃতি

--- খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মানিকছড়িতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ(টিসিবি)’র পন্য বিতরণে জনপ্রতিনিধি কর্তৃক ফ্যামিলি কার্ড প্রতি ৫০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় পুরো মানিকছড়ি জুড়ে তোলপাড় চলছে।
খাগড়াছড়ি জেলায় ৮২হাজারের অধিক পরিবারকে টিসিবি’র ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। এর মধ্যে মানিকছড়িতে কার্ড পেয়েছে ২১৩৬টি পরিবার। ৫নং ওয়ার্ড পেয়েছে ২৬৯টি পরিবার।
মানিকছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভূক্তভোগীদের অভিযোগ এ ওয়ার্ডের নব-নির্বাচিত সদস্য মোঃ আসাদুল ইসলাম নিজ এলাকায় তার ছোট ভাই রাসেলকে দিয়ে টিসিবি’র কার্ড বিতরণকালে প্রত্যেকের কাছ থেকে ৫০ টাকা করে চা-নাস্তা বাবদ আদায় করেছেন।
সরেজমিনে এলাকায় গিয়ে দখা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) সকাল থেকে মানিকছড়ি এলাকায় টিসিবির পন্য বিতরণকালে ভুক্তভোগী নারী-পুরুষ টাকা নেয়ার বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফরুকের নিকট মৌখিকভাবে অভিযোগ করেন।
ভূক্তভোগীরা সাংবাদিকদের কাছে জানান-কয়েকদিন ধরে মেম্বার আসাদুল টিসিবি’র কার্ড দেয়ার আশ্বাসে তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র ও ৫০ টাকা করে নেয়। ওই সময় আসাদুল তাদের টিসিবি’র মাধ্যমে স্বল্প মূল্যে পন্য দেয়ার কথা বলেন।
অভিযোগকারি ভূক্তভোগীরা হলেন- মানিকছড়ি গুছগ্রাম ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী চৌধুরী বিপ্লব, মোঃ সাজু, মোঃ আব্দর রহিম বাদশা- সাবেক ৫নং ওয়ার্ড ছাত্রলীগ’র সেক্রেটারি, আবু কালাম, আব্দুল মালেক-উপজেলা আওয়ামীলীগের সদস্য, সাহিদা আক্তার পলিসহ অনেকে। এরা জানান- তাদের প্রত্যেকের কাছ থেকে মেম্বার আসাদুল টিসিবি’র কার্ড দেয়ার সময় ৫০ টাকা করে তার ছোট ভাই রাসেলের মাধ্যমে আদায় করেছেন।
গুচ্ছগ্রামের বাসিন্দা মোছাঃ হালিমা বেগম-উপজেলা মহিলা লীগের নেত্রী বলেন, উপর থেকে থুথু ফেললে নিজের গায়েই পড়ে। আমার দলের লোক হয়ে গুচ্ছগ্রামের গরীব অসহায় জনগণের কাছ থেকে টিসিবি’র কার্ড বাবদ আসাদুল মেম্বার ৫০টাকা করে নিয়েছে বলে শুনেছি, এটা দুঃখজনক ও দলের জন্য লজ্জ্বাজনক।
এ ব্যাপারে ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক জানিয়েছেন-মেম্বার আসাদুল এর বিরুদ্ধে টিসিবি’র পণ্য বিতরণে কার্ডের জন্য ৫০ টাকা করে আদায় করার বিষয়ে ভূক্তভোগীরা মৌখিকভাবে অভিযোগ করেছেন।
এ ব্যাপারে জানতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রক্তিম চৌধুরীকে মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল রিসিভ করেননি।
এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আসাদুল বলেন, তিনি কারো কাছ থেকে টাকা নেননি। এলাকার রাজনৈতিক প্রতিপক্ষ নির্বাচনী বিরোধের জেরে পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে আদায়কৃত টাকা কোন ফান্ডে জমা হয়েছে তা জানতে চেয়ে সঠিক তদন্ত সাপেক্ষে জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)