শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটির কাঠ কর্ণফুলী ও হালদা নদী দিয়ে পাচার হচ্ছে
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙামাটির কাঠ কর্ণফুলী ও হালদা নদী দিয়ে পাচার হচ্ছে
বৃহস্পতিবার ● ২৪ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটির কাঠ কর্ণফুলী ও হালদা নদী দিয়ে পাচার হচ্ছে

--- স্টাফ রিপোর্টার :: রাঙামাটি পার্বত্য উত্তর বন বিভাগ ও দক্ষিণ বন বিভাগের দায়িত্বপূর্ণ এলাকা থেকে নদী পথে চট্টগ্রামের কর্ণফুলী নদী ও হালদা নদী দিয়ে প্রতিদিন হাজার-হাজর ঘনফুট কাঠ পাচার হচ্ছে। পাচার হওয়া কাঠ কর্ণফুলী নদী ও হালদা নদীর তীরে গড়ে উঠা করাত কলে স্তুপ করে রেখে বিভিন্ন ভাবে সাইজ করে এসব কাঠ পাচার করা হয় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায়।
সরোজমিনে গিয়ে দেখা যায়, চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের খেলার ঘাট, লাম্বুর হাট, নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরী হাট, কচুখাইন এলাকায় কর্ণফুলী নদীর তীরে রয়েছে ২০টির অধিক করাত কল। কর্ণফুলী নদী ও হালদা নদীর সাথে সংযুক্ত কচুখাইন গনি মিয়ার ঘাট, উরকিরচর ইউনিয়নের মদুনাঘাট এলাকায় রয়েছে আরো দশটি করাত কল।
প্রতিদিন পার্বত্য জেলার রাঙামাটি জেলার কাউখালী, করইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালীর পাহাড়ী এলাকা থেকে বিপুর পরিমান বৃক্ষ নিধন করে কর্ণফুলী নদী দিয়ে বাঁশের চালার নীছে আড়াল করে বেধে যান্ত্রিক নৌযানে করে কাঠ পাচার করছে অবৈধ কাঠ ব্যবসায়ীরা। তারা হালদা নদী ও কর্নফুলি নদীর তীরে গড়ে উঠা করাত কলে এনে স্তুপ করে রাখে।
এছাড়াও প্রতিদিন কর্ণফুলী নদী দিয়ে সংরক্ষিত বন এলাকার নিধন করা বৃক্ষ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা ও চট্টগ্রাম নগরীতে পাচার করে যাচ্ছে। নদী পথে ও সড়ক পথে প্রতিদিন বিপুল পরিমান কাঠ অবৈধ ভাবে পাচার করা হলেও সংশ্লিষ্টরা নিরবতা পালন করে আসছে। রাউজানের করাত কল গুলো গিলে খাচ্ছে সংরক্ষিত বন এলাকার নিধন করা কাঠ। বন বিভাগ ও আইন শৃংখলা বাহিনীর নাকের ডগায় সম্পূর্ণ অবৈধ ভাবে কাঠ পাচার ও করাত কলে স্তুপ করে রাখা কাঠ সাইজ করে পাচার করার হিড়িক পড়ছে।
এ ব্যাপারে চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জ অফিসার খসরুল আমিনের কাছে ফোন করে জানতে তিনি বলেন, রাউজানে লাইসেন্স ধারী করত কল রয়েছে ৩১টি। লাইসেন্স বিহীন অবৈধ করাত কল কয়টি রয়েছে তা আমার জানা নেই। কর্ণফুলী নদী দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের আওয়াতাধিন রাঙ্গুনিয়া রেঞ্জ সহ কয়েকটি বিট অফিস। সর্তা খাল দিয়ে কাঠ পাচারের বিষয়টি দেখার দায়িত্ব সর্তা ফরেষ্ট বিটের।
আমার আওতাধিন এলাকায় লাইসেন্স বিহীন অবৈধ যেসব করাত কল রয়েছে সেগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)