শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে গবেষণাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটে গবেষণাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৪ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটে গবেষণাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত

--- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর পুরকৌশল বিভাগ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে “ডিসেমিনেশন ওয়ার্কশপ অন ওয়েস্ট টু অ্যাসেট প্রজেক্ট” শীর্ষক একটি গবেষণাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ জুন (সোমবার) ২০২৫ খ্রিঃ বিকালে নগরীর ওয়েল পার্ক রেসিডেন্স হোটেলের সেমিনার কক্ষে আয়োজিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া । এতে বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক জনাব সোনিয়া সুলতানা, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ প্রোডাকশন অফিসার অনুপম পাল, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চট্টগ্রাম ফ্যাক্টরির চিফ ওয়ার্কস মুহাম্মদ কাউসার হাসান ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ আর.এন্ড.ডি কর্মকর্তা এ.এস.এম ওবায়দুল্লাহ মাহমুদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ৩য় ফ্যাক্টরি প্রধান মোহাম্মদ মাসুদুল হাসান। এতে সমাপনী বক্তব্য রাখেন ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্প উপ প্রধান অধ্যাপক ড. আসিফুল হক। এতে সার্বিক পরিচালনা করেন বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড আউটসোর্সড প্রোডাকশন অসীম বিশ্বাস ও বার্জার পেইন্টস চট্টগ্রাম ফ্যাক্টরির হেড প্রোডাকশন রেসিন মোহাম্মদ শহীদুল্লাহ। কর্মশালা সঞ্চালনা করেন প্রকল্পের গবেষণা সহকারী জুশান আব্দুল্লাহ।
ওয়েস্ট টু অ্যাসেট প্রকল্পের গবেষণার ফলাফল, উদ্ভাবন এবং নতুনত্বের বিষয় সমূহ উপস্থাপন করেন চুয়েটের পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডীন ও ওয়েস্ট টু অ্যাসেটের প্রকল্প প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। সড়ক নির্মাণ সামগ্রী হিসেবে সিমেন্টের সহিত পেইন্টস কারখানায় উৎপাদিত স্লাজ ব্যবহারে পরিবেশগত উৎকর্ষ সাধন ও অর্থনৈতিক তাৎপর্য গবেষণার উপস্থাপনায় তুলে ধরা হয়।
কর্মশালায় সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলীগণ ও বিভিন্ন নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)