শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
বৃহস্পতিবার ● ২৬ জুন ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত

--- উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুলকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল আদালত ময়মনসিংহের ২৭/২০২২ নং মামলার আদেশের বিরুদ্ধে ছাইদুল ইসলাম বাবুল হাইকোর্ট বিভাগে রিট পিটিশন নং-২১৯/২০২৫ দায়ের করেন। বিজ্ঞ আদালত ২ ফেব্রুয়ারী তারিখে শুনানীর পর নির্বাচনী ট্রাইব্যুনাল ও নির্বাচনী আপীল ট্রাইব্যুনালে দায়েরকৃত মামলা নং-২৭/২০২২ এর আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেন। পরে ছাইদুল ইসলাম বাবুল আদেশটি গত ১২ মার্চ বাংলাদেশ সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগে জমা দেন। তার প্রেক্ষিতে সচিবালয় ১জুন ময়মনসিংহ জেলা প্রশাসককে আদেশ দেন। তারই প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল ইসলাম গত ১৮-জুন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে ছাইদুল ইসলাম বাবুল কর্তৃক হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং- ৭০৬০/২০২৩ এবং ২১২/২০২৫ এর প্রদত্ত রায় ও বিজ্ঞ আইনজীবীর মতামতের আলোকে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঈশ্বরগঞ্জ উপজেলাধীন মাইজবাগ ইউনিয়ন পরিষদে ছাইদুল ইসলাম বাবুলকে চেয়ারম্যান পদে দায়িত্ব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়। তারই লক্ষ্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ছাইদুল ইসলাম বাবুলকে ডাকা হয়।
এ বিষয়ে মাইজবাগ ইউপি চেয়ারম্যান ছাইদুল ইসলাম বাবুল জানান, উপজেলা নির্বাহী অফিসারের আহবানে বুধবার সকাল আনুমানিক ১১টায় উপজেলা পরিষদে আসি। আসার পর কয়েকজন যুবক আমাকে ডেকে নিয়ে মারধর করে পাঞ্জাবী ছিঁড়ে লাঞ্ছিত করে। এসময় তিনি কিল ঘুষিতে আহত হন। তিনি লাঞ্ছিত হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করেন। কারা হামলা করেছে জানতে চাইলে তিনি জানান, আমার প্রতিপক্ষ ফরিদ চেয়ারম্যানের লোকজন হামলা চালিয়েছে বলে ধারণা করছি।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান ফরিদ মিয়াকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, আমি ব্যক্তিগত কাজে ঢাকায় আছি। বাবুলের উপর হামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমি বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাঁকে মঙ্গলবার আসতে বলেছিলাম। অসুস্থ্যতার কারণে সেদিন তিনি আসতে পারেন নি। পরে বুধবার সকাল ৯টায় আসতে বলি। নির্ধারিত সময়ে আমার কার্যালয়ে না আসায় আমি একটি প্রজেক্ট দেখতে উপজেলা পরিষদের বাহিরে চলে যাই। ৯টার পরে আসায় এ ঘটনাটি ঘটে। আমি হামলার বিষয়টি চেয়ারম্যানের ফোনে জানার পর থানায় অভিযোগ করার পরামর্শ দিয়েছি।





ময়মনসিংহ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ
ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল
রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো
তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার
ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি
ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি
ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)